চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পার্বত্যসহ সারাদেশে ধর্ষনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি :    |    ০৬:২৫ পিএম, ২০২০-০৯-২৭

পার্বত্যসহ সারাদেশে ধর্ষনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

খাগড়াছড়িতে বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। 
রবিবার (২৭সেপ্টেম্বর ২০২০খ্রিঃ) সকাল সাড়ে ৯টায় ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ (টিএসএফ) ও বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল (বিএমএসসি)’র যৌথ আয়োজনে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল আরম্ভ করে জেলা শহরের ভাঙ্গাব্রিজ এলাকা পর্যন্ত গিয়ে প্রেসক্লাব ভবনের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক দিন ধরে যেভাবে নারী নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণের ঘটনা ঘটছে এতে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। পাবর্ত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী নিপীড়ন ও ধর্ষণের ঘটনায় সুষ্ঠু ও ন্যায় বিচারের দাবি জানান তারা।
মানববন্ধনে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নক্ষত্র ত্রিপুরার সভাপতিত্বে বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক নিঅংগ্য মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন। বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মংসাই মারমা, খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি ক্যপ্রুসাই মারমা, উইমেন রির্সোস নেটওয়ার্ক’র প্রতিনিধি অর্থি চাকমা, গোলাবাড়ি মৌজার হেডম্যান উক্যসাইন চৌধুরী, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ (টিএসএফ)’র খাগড়াছড়ি জেলা সদর শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক নিশি ত্রিপুরা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা কমিটির সদস্য কৃপায়ন ত্রিপুরা, হিল উইমেন ফেডারেশন’র প্রতিনিধি নিতি চাকমা, মাতাই পুখিরী স্বেচ্ছাসেবক কমিটির আহবায়ক পিন্টু কুমার ত্রিপুরা প্রমূখ। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।
সমাবেশে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ (টিএসএফ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নক্ষত্র ত্রিপুরা বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে যেহারে ধর্ষনের প্রতিযোগিতা চলে আর নারী ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে তা মেনে নেওয়া যায় না। অবিলম্বে এসব ঘটনার সুস্থ তদন্ত করে বিচারের দাবি জানান তিনি। এসময় তিনি আরও বলেন, পাহাড়ে নারী নির্যাতন, অপহরণ, ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার মত জঘন্য যত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, তার কোনোটিরই সঠিক বিচার হয়নি, যা সবচেয়ে বেশি উদ্বেগের কারণ। বিচার না হওয়ায় পাহাড়ে নারীর প্রতি সহিংসতা দিন দিন বেড়েই চলছে। শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার কারণেই পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ক্রমেই বেড়ে চলছে বলেও জানান তিনি ।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ‘‘ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ’’ কেন্দ্রীয় কমিটির সদস্য হেলিন ত্রিপুরা।
উল্লেখ্য যে, গত ২৪ সেপ্টেম্বর, বৃহষ্পতিবার আনুমানিক রাত ২.৩০ থেকে ভোর সাড়ে ৪টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলায় ৩নং গোলাবাড়ি ইউনিয়ন সংলগ্ন বলপিয়ে আদাম নামক গ্রামে নিজ বাড়িতে ৯ জন দুষ্কৃতকারী কর্তৃক মানসিক প্রতিবন্ধী এক নারীকে পালাক্রমে গণধর্ষণ করে এবং বাড়িতে লুটপাট করা হয়।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর