চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

নিখোঁজের ৯ দিন পর চট্টগ্রামের খালে মিলল বৃদ্ধের মরদেহ

আনোয়ারা প্রতিনিধি :    |    ০৫:৪৫ পিএম, ২০২৫-১২-১৭

নিখোঁজের ৯ দিন পর চট্টগ্রামের খালে মিলল বৃদ্ধের মরদেহ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিখোঁজের ৯ দিন পর ইছামতী খাল থেকে আবু সৈয়দ (৬৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
(বুধবার) ভোরে উপজেলার খাদ্যগুদাম সংলগ্ন খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়। খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে উপস্থিত স্বজনরা লুঙ্গি ও গলায় থাকা তাবিজ দেখে মরদেহটি আবু সৈয়দের বলে শনাক্ত করেন। 
আবু সৈয়দ উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামের আব্দুর রাজ্জাক চৌকিদারের বাড়ির মালেকুজ্জামানের ছেলে। তিনি আনোয়ারা থানাধীন কেজি ভবন এলাকার একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন।
আবু সৈয়দের পরিবার জানায়, আবু সৈয়দ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কয়েক মাস আগে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন এবং এরপর থেকে মানসিকভাবে কিছুটা অসংলগ্ন আচরণ করতেন। গত ৯ ডিসেম্বর দুপুরে ভাড়া বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিন জানান, আবু সৈয়দ কয়েকদিন আগে নিখোঁজ হন বলে এলাকায় জানা ছিল। আজ তার মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, প্রাথমিকভাবে মরদেহটি নিখোঁজ আবু সৈয়দের বলে শনাক্ত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর