শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:০৭ পিএম, ২০২১-০১-২০
বাকলিয়ার বলিরহাট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। সংঘর্ষের মধ্যে ফাঁকা গুলিও চালানো হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বুধবার (২০ জানুয়ারি) বিকেলে ১৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সোহান এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওয়াজেদ। অন্যদিকে বিএনপির আহতরা হলেন-ছাত্রদল নেতা ইউনুস এবং নুরুদ্দিন। আওয়ামী লীগের দাবি, সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী প্রচারণা করার সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা করে। এতে তাদের দুইজন আহত হন। অন্যদিকে বিএনপির দাবি, বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে ছাত্রদলের দুই নেতাকে আহত করেন। এদিকে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ফাঁকা গুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক মানিক বলেন, রেজাউল করিমের প্রচারণা চালানোর সময় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে দুইজনকে আহত করেন। আমরা পাল্টা প্রতিরোধ করেছি। বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব মো. ইদ্রিস আলী বলেন, ডা. শাহাদাতের পক্ষে যুবদলের নির্বাচনী পথসভায় আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়ে বেধড়ক পিটিয়ে দুইজনকে আহত করেছে। তাদের হাত-পা ভেঙে দিয়েছে। তারা ককটেল ফাটিয়েছে, গুলিও করেছে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় বিএনপির কর্মীরা হামলা চালিয়েছে বলে শুনেছি। পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেটও কাজ করছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited