চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাবিপ্রবিতে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের মহড়ার প্রতিবাদ জানিয়েছে পিসিসিপি

খবর বিজ্ঞপ্তি    |    ০৩:৩৮ পিএম, ২০২৫-০৬-২৭

রাবিপ্রবিতে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের মহড়ার প্রতিবাদ জানিয়েছে পিসিসিপি

চাঁদার দাবিতে রাবিপ্রবিতে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা হানা দিয়ে অবৈধ অস্ত্র নিয়ে প্রবেশ করায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে (২৭ জুন) শুক্রবার দুপুর বারোটায় গণমাধ্যমে বিবৃতি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ 'পিসিসিপি' রাঙ্গামাটি জেলা শাখা।

বিবৃতিতে পিসিসিপি রাঙ্গামাটির জেলা সভাপতি মো. আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রতিবাদ জানিয়ে বলেন, রাঙ্গামাটির সর্বোচ্চ বিদ্যাপিঠ রাঙ্গামাটির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উন্নয়ন কাজ থেকে চাঁদার দাবিতে পাহাড়ি চাকমা স্বশস্ত্র গ্রুপের সদস্যরা হানা দিয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দিনগত রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অবৈধ অস্ত্রধারী সাত সন্ত্রাসী প্রবেশ করে।

এ সময় চাকমা সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজে জড়িত ১৫ জন শ্রমিকের মোবাইল ছিনিয়ে নেয় এবং অকথ্য ভাষায় গালমন্দ করে।

শ্রমিকদের উদ্দেশ্যে সন্ত্রাসীরা হুমকি প্রদান করে বলে, চাঁদা না পাওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখবে এবং চাঁদা না দিলে ব্রাশ ফায়ার করে শ্রমিকদের মেরে ফেলা হবে।

সন্ত্রাসীদের উপস্থিতিতে কর্মরত শ্রমিকরা এসময় ভয়ে তটস্থ হয়ে পড়ে এবং বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

পিসিসিপি'র নেতৃবৃন্দরা বলেন, রাঙ্গামাটির শহরের আসামবস্তী-কাপ্তাই সংযোগ সড়কটির পুরো এলাকায় পাহাড়ের সশস্ত্র সংগঠন সন্তু লারমার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস), প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গ্রুপের প্রভাব বলয় রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একটি বিশ্বস্ব সূত্রে থেকে পিসিসিপি নেতৃবৃন্দরা জানতে পারেন, এর আগে উন্নয়ন কাজের শুরুতে চলতি বছরের ফেব্রুয়ারী মাসে সন্তু গ্রুপের পিসিজেএসএস চাঁদার দাবিতে বিশ্ববিদ্যালয়ের কাজ বন্ধ করে দিয়েছিলো।

এরপর উন্নয়ন কাজের ঠিকাদার পাহাড়ি সশস্ত্র সংগঠন  গুলোকে চাঁদা পরিশোধ করায় উন্নয়ন কাজ পুরোদমে শুরু হয়। এ ঘটনা যেতে না যেতে মে মাসের শেষের দিকে সশস্ত্র সংগঠন ইউপিডিএফ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজ থেকে বিশাল অংকের টাকা চাঁদা দাবি করে বসে।

এরপর আইন শৃঙ্খলা বাহিনী কিছুদিন পুরো এলাকায় টহল জোরদার রাখলে পাহাড়ি সন্ত্রাসীরা কিছুদিন গা ঢাকা দেয়। এরপর বৃহস্পতিবার (২৬ জুন) রাতে সুযোগ বুঝে সশস্ত্র সন্ত্রাসীরা চাঁদার দাবিতে অস্ত্রশস্ত্র নিয়ে শ্রমিকদের কাজ বন্ধ রাখতে নিষেধ করে এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। এ সময় সন্ত্রাসীরা শ্রমিকদের ১৫টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে জানান শ্রমিকরা।

পিসিসিপি নেতৃবৃন্দরা আরো বলেন, রাঙ্গামাটির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সশস্ত্র অবস্থায় ঢুকে নির্মাণ কাজ বন্ধ রাখতে শ্রমিকদের প্রাণনাশের হুমকি দেওয়ার মাধ্যমে পার্বত্য অঞ্চলের শান্তি ও সম্প্রীতি নষ্ট করার দৃষ্টান্ত দেখালো পাহাড়ি চাকমা সন্ত্রাসীরা।

এই সশস্ত্র সন্ত্রাসীদের হাতে পার্বত্য অঞ্চলে কেউ নিরাপদ নয়, পাহাড়ের শান্তি-সম্প্রীতি ও আস্থা-বিশ্বাস ঠিক রাখতে হলে সকল জাতিগোষ্ঠীকে এগিয়ে আসতে হবে, সশস্ত্র সন্ত্রাসীদের কোন জাতিগোষ্ঠী যাতে প্রশ্রয় না দেয় সেজন্য সকলের সজাগ থাকতে হবে।

সেই সাথে রাবিপ্রবিতে সশস্ত্র মহড়া দেওয়া প্রত্যেকটি পাহাড়ি সন্ত্রাসীকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে পিসিসিপি রাঙ্গামাটির জেলা শাখা।

এছাড়াও পাহাড়ের সকল জাতিগোষ্ঠীর মানুষের নিরাপত্তায় পিসিজেএসএস ও ইউপিডিএফ এর কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে তাদের প্রত্যেকটি সশস্ত্র ক্যাডারকে আইনের আওতায় আনার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছে পিসিসিপি। 

এভাবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও নিরাপত্তা যদি আবারো বিঘ্ন করার চেষ্টা করে পাহাড়ি সন্ত্রাসীরা তাহলে পিসিসিপি কঠোর আন্দোলন ও প্রতিহত করার ঘোষণা দিচ্ছে।

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর