শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৫২ পিএম, ২০২৪-০৯-১৮
শান্ত ইসলাম দিপু
সারাদেশে কয়েক দফায় পুলিশের বিভিন্ন পদে রদবদল হয়েছে। এরই ধারাবাহিতায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতাধীন ৩ থানার ওসিদের রদবদল করা হয়েছে।গত রোববার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।
নতুন কর্মীসুচির ধারাবাহিকতায়, বায়েজিদ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান এক সাক্ষাৎকারে বলেন, অপরাধী যেই হক না কেনো ছাড় দেওয়া হবে না। পুলিশের প্রতি মানুষের যে আস্থা হারিয়েছে তা আবার পূনরায় ফিরে আসবে।সমাজের মুখ্য অপরাধ গুলো দমানোর কঠোর ভাবে চেষ্টা করছে । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর যারা হামলা করেছেন, তাদেরকে খুব শিগ্রই আইননের আওতায় আনা হবে। আমরা সমাজ থেকে অপরাধজনিত ভীতি দূর করতে চাই। এজন্য সমাজের শান্তিপ্রিয় মানুষ যারা আছেন তাদের সাথে পুলিশের মেলবন্ধনের কোনো বিকল্প নেই। আমরা পুলিশের সাথে জনগণের কোনো দূরত্ব রাখতে চাই না। একসাথে অপরাধ এবং অপরাধীদের দমনে কাজ করতে চাই। সাধারণ জনগণকে আগের থেকেও কঠোর নিরাপত্তা দিতে মাঠে থাকবে বায়েজীদ থানা পুলিশ।
জানা যায়, সিটিএসবির পরিদর্শক মো. আরিফুর রহমানকে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), একই থানার (ওসি) সনজয় কুমার সিনহাকে সিএমপি কাউন্টার টেরোরিজম বিভাগে বদলি করা হয়েছে। ডবলমুরিং থানার (ওসি) হিসেবে পরিদর্শক কাজী মো. রফিক আহমেদ ও পাহাড়তলী থানার (ওসি) হিসেবে পরিদর্শক মো.বাবুল আজাদকে পদায়ন করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited