শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:০৮ পিএম, ২০২৪-০৮-১৫
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি, পদ্মা অয়েল কোম্পানি, এলপি গ্যাস লিমিটেড (এলপিজিএল) এবং পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসির (পিটিসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালন পদে পদায়ন করা হয়েছে। বুধবার বিপিসির সচিব সরকারের উপসচিব মুহাম্মদ আশরাফ হোসেনের সই করা পৃথক আদেশে তাদের পদায়ন করা হয়। পাশাপাশি এলপিজিএল এবং পিটিসিপিএলসিতেও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেয় বিপিসি। অফিস আদেশ সূত্রে জানা গেছে, বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) মুস্তফা কুদরুত-ই-ইলাহীকে যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, এলপিজিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সোবহানকে পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক এবং পিটিসিপিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভূঁইয়াকে এলপিজিএলের ব্যবস্থাপনা পরিচালক এবং ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) মহাব্যবস্থাপক (অপা. অ্যান্ড প্লানিং) রায়হান আহমাদ পিটিসিপিএলসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বিপিসির সচিব মুহাম্মদ আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited