শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি : | ০৫:১৫ পিএম, ২০২০-১০-০৮
খাগড়াছড়ি পার্বত্য জেলা মহালছড়ি উপজেলাতে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ইউএনডিপি সামাজিক উন্নয়ন প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৭ই অক্টোবর) মহালছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে, ষ্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইনসিএইচটি(এসআইডি-সিএইচটি) ও ইউএনডিপির সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্পে যাহা কানাডা সরকারের অর্থায়নে বাস্তবায়িত শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নারী ও কন্যা-শিশুর ক্ষমতায়ন প্রকল্পের উপজেলায় পর্যায়ের প্রকল্প সম্পর্কের এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।
মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন, মহালছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো: জসিম উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যানদ্বয়, উপজেলা সহকারী ভূমি কমিশনার, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাহাংগীর, মহালছড়ি উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার, ইউআরসি অফিসার, মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হেডম্যান, কার্বারী ও উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং উপজেলার স্বাস্থ্য কর্মকর্তার প্রতিনিধি।
এছাড়াও খাগড়াছড়ি জেলা থেকে আগত জেলা পরিষদ ও ইউএনডিপির প্রতিনিধি যথাক্রমে- সুমেশ চাকমা, জেলা পরিষদের মনিটরিং অফিসার পাইউমং চৌধুরী; জেন্ডার ইনক্লুসিভ এডুকেশন অফিসার চন্দন ত্রিপুরা ও প্রকল্পের মহালছড়ি উপজেলা এডুকেশন ফ্যাসিলেটর মো: শাহরিয়ার আকিব এবং পানছড়ি উপজেলার এডুকেশন ফ্যাসিলেটর মনিষা দাশ।
সভার বিশেষ দিক ছিলো উপজেলা পর্যায়ের ষ্টেক হোল্ডারদের ওয়ারিয়েন্টেশন। এতে প্রকল্পের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড ও কর্মসূচী তুলে ধরা হয়। এছাড়াও সভায় উপস্থিত অতিথিবৃন্দ ও সভাপতি সংস্লিষ্ট বিষয়ে বিশেষ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited