শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ১১:২৬ এএম, ২০২১-১২-০১
সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকায় প্রেমিকাকে নিজের বাসায় ডেকে নিয়ে বিষ পান করিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে প্রেমিকের বাড়ি বড় কুমিরার রয়েল গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ওই কিশোরীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আস। ১৭ বছর বয়সী ওই প্রেমিকার বাড়ি সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকার ৭ নম্বর ওয়ার্ডে।
অভিযুক্ত প্রেমিকের নাম নিশান। তার বাবার নাম মোহাম্মদ জসিম। কিশোরীর ভাই জিসান বলেন, আমার বোন ইন্টারমিডিয়েট প্রথমবর্ষের শিক্ষার্থী। পাশাপাশি সে একটি ডায়াগনস্টিক সেন্টারে পার্টটাইম চাকরি করে। দুপুরে অফিসে যাওয়ার সময় ছেলেটি তাকে ফোন করে বাসায় ডেকে নিয়ে যায়। বিকেলে ছেলেটির একবন্ধু ফোন করে জানায়, আমার বোন ছেলেটির বাড়ির পিছনে একটি বাগানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসি। তিনি বলেন, ছেলেটির সঙ্গে ৪ বছরের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি ছেলেটির বাসায়ও জানতো। তাকে ডেকে নিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। তার মুখে ফেনা এবং গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ছেলেটির বন্ধুও আমাকে জানিয়েছে, আমার বোনের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না ছেলেটি (নিশান)। বিভিন্ন সময় আমার বোনকে নিয়ে করা বিভিন্ন মন্তব্যের রেকর্ডিংও রয়েছে।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, বিকেল ৫টার দিকে বিষপান করা এক কিশোরীকে চমেক হাসপাতালে ২৩ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়েছে। যতটুকু জানতে পেরেছি প্রেমিকের বাড়িতে বিষপান করা অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। আসলে এটি হত্যা নাকি আত্মহত্যার চেষ্টা সে বিষয়ে জানতে পারেনি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited