শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:৩৩ পিএম, ২০২০-০৯-১৪
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রাম নগরীর আমূল পরিবর্তন ও উন্নয়নে নানাবিধ পরিকল্পনা গ্রহন করেছেন। চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রী সবসময় উদার। একটি শহরে সভ্যতার বিকাশ ঘটাতে বিদ্যুতায়ন অপরিহার্য।
শহরের সড়কবাতির আলোকায়ন সিটি কর্পোরেশন দেখভাল করে। তাই এ বিভাগ যদি সচল না থাকে তা হলে সকল কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
আজ সকালে টাইগারপাসস্থ চসিক নগরভবনের সম্মেলন কক্ষে চসিক বিদ্যুৎ বিভাগের সাথে সমন্বয় সভায় প্রশাসক একথাগুলো বলেন।
তিনি আরো বলেন, আপনারা হলেন আমার বা শহরের চোখ। আপনাদের মাধ্যমে আমি এ শহরের চিত্র দেখতে পাই। তাই আপনারা সচেতন ও সজাগ হোন। আমাদের দায়িত্ব জনগণের সেবা করা, জনগণই যার যার কাজের যোগ্যতা বিচার করবে। যার যোগ্যতা আছে আমি তার যোগ্যতার মর্যাদা দিব।
কর্মস্থলে অযোগ্য কাউকে স্থান দিবনা।কাজের মাধ্যমে যোগ্যতার প্রমাণ দেন আমি সে যোগ্যতার আসনে যোগ্য ব্যক্তিকে আসীন করব। শত প্রতিকূলতায়ও আপনারা রাস্তায় থাকুন।
যেহেতু এই বিভাগে আপনারা দীর্ঘদিন কাজ করছেন সেহেতু অভিজ্ঞতাকে কাজে লাগান। কাজের ক্ষেত্রে আপনারা একে অন্যের সহযোগী হোন । ভুলগুলো সংশোধন করে নতুন ভাবে এগিয়ে যান।
বৈদ্যুতিক সরঞ্জাম কেনার সময় তা গুনগত মান যাচাই করে ক্রয় করার নির্দেশনা দেন প্রশাসক।
এসময় চসিক প্রধান প্রকৌশলী লে.কর্ণেল সোহেল আহমেদ, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, প্রকৌশলী আনোয়ারুল হক চৌধুরী,সালমা খাতুন, রেজাউল বারী, কামরুল ইসলাম সেলিম, বাতি পরিদর্শক জাহিদুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited