শিরোনাম
বিনোদন ডেস্ক : | ১২:০০ পিএম, ২০২২-০৯-২১
নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী আয়েশা জুলকা। খুব শিগগিরই ডিজিটাল প্ল্যাটফরমে জুহি চাওলার সঙ্গে ‘হাস হাস’ সিরিজে দেখা যাবে আমির খানের এ নায়িকাকে। কিন্তু, বলিউডে ডেব্যু করার সময়ই বেগ পেতে হয়েছিল তাকে। প্রথম সিনেমার প্রস্তাব পাওয়ার পর সেই ছবি ছিনিয়ে নেয়া হয় তার থেকে। আয়েশার বদলে সেই ছবিতে দেখা গিয়েছিল ‘রঙ্গিলা’ গার্ল উর্মিলা মাতঙ্গকরকে। এই ঘটনাটা খুবই বেদনদায়ক ছিল আয়েশার কাছে।
এক সাক্ষাৎকারে সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুলেছেন এ অভিনেত্রী। সালমান খানের সঙ্গে ‘কুরবান’ ছবিতে অভিনয়ের মধ্যদিয়েই দর্শকের দরবারে অভিনেত্রী হিসেবে প্রথমবার নিজেকে মেলে ধরেন আয়েশা। বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছিল এই ছবি। তবুও প্রথম ছবি থেকে আয়েশাকে বের করে দেয়ার সেই ঘটনা আজও তাকে কষ্ট দেয়।
অভিনেত্রী বলেন, আমাকে ‘নরসীমা’ ছবি থেকে বের করে দেয়া হয়েছিল। এই ঘটনায় আমার দুঃখ পাওয়ার সবচেয়ে বড় কারণ ছিল যে আমি তো বলিউডে আত্মপ্রকাশটাই করিনি। তার আগেই আমার সঙ্গে এই রকম একটা ঘটনা ঘটলো। সংবাদের শিরোনামে উঠে এসেছিল আয়েশা জুলকার পরিবর্তে অন্য নায়িকাকে নেয়া হচ্ছে। এই বিষয়টা আমাকে ভীষণ হার্ট করেছিল। সালটা ছিল ১৯৯১।
এন. চন্দ্র পরিচালিত ‘নরসীমা’ ছবির জন্য প্রথমবার অভিনয়ের প্রস্তাব পান আয়েশা জুলকা। এই ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল সানি দেওল ও ওমপুরীকে। সূত্রের খবর, এই ছবির জন্য প্রথম প্রস্তাব দেয়া হয়েছিল মমতাকে। সময় ও তারিখের জন্য উনি সেই প্রস্তাব খারিজ করে দিলে আয়েশাকে নায়িকা হওয়ার প্রস্তাব দেয়া হয়। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যেতো ‘নরসীমা’ ছবির প্রযোজকের সঙ্গে আয়েশার মনোমালিন্য হয়। সেই জন্যই তাকে এই ছবি থেকে সরিয়ে দেয়া হয়।
বলিউডে পা রেখেই এই রকম ঘটনার শিকার হওয়ার পর পরিবারকে পাশে পেয়েছিলেন আয়েশা। কুরবানের সাফল্যের পর বলিউডের বেশ কয়েকটি হিট ছবির নায়িকা হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন আয়েশা। ২২শে সেপ্টেম্বর থেকে ডিজিচালা প্ল্যাটফরমে আসছে আয়েশা জুলকার ওয়েব সিরিজ ‘হাস হাস’। এই সিরিজে আয়েশার সঙ্গে দেখা যাবে জুহি চাওলাকে। এ ছাড়াও এখানে অভিনয় করেছেন সোহা আলি খান, কৃতিকা কামরা, সাহানা গোস্বামী ও করিশমা তান্না।
বিনোদন ডেস্ক : : শোবিজে এক যুগেরও বেশি সময়ের পথচলা সাফা কবিরের। ক্যারিয়ারে নানামাত্রিক চরিত্রে হাজির হয়ে জনপ্রিয়à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্à...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকরà...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited