শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৮:০৫ পিএম, ২০২৫-১১-১০
চট্টগ্রামের চন্দনাইশে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাদের এগার মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ নভেম্বর) চন্দনাইশ পৌরসভা ও দোহাজারী পৌরসভায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন দোহাজারী পৌরসভার বশির খানের ছেলে শাকিল খান, চন্দনাইশ পৌরসভার বড়পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোঃ রুবেল ও সিরাজ মিয়ার ছেলে মোঃ শাকিল।
অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান চালিয়ে মাদক গ্রহণ অবস্থায় তিন জনকে এগার মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের খ সার্কেলের উপপরিদর্শক এ কে আজাদ ও চন্দনাইশ থানা পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলাম।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited