চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সিন্দুকছড়ি বাজারে জুমের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন পাহাড়ী নারীরা

মোঃ শোয়াইব , হাটহাজারী    |    ০২:২৬ পিএম, ২০২২-০৯-১৭

সিন্দুকছড়ি বাজারে জুমের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন পাহাড়ী নারীরা

খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি বাজার। এই বাজারে জুমে চাষ করা ফলমূল আর বন জঙ্গল থেকে আহরণ করা টাটকা সবজি বিক্রি হয়। পাশেই পাহাড়ের জুম খেতে জন্মানো হরেক রকমের পণ্য নিয়ে আসেন ‍বিক্রির জন্য। এসব পণ্য কেনার জন্য সাপ্তাহে দুই দিন রবিবার ও বৃহস্পতিবার বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা সিন্দুকছড়ি এসে ভিড় জমান।

এই বাজারের বিক্রেতাদের বেশির ভাগই নারী। বেশির ভাগ নারী কাঁচা তরকারি বিক্রি করেন। দরিদ্র পরিবারের পাহাড়ি নারীরা দুর্গম উঁচু-নিচু পাহাড় পাড়ি দিয়ে বন জঙ্গল থেকে বিভিন্ন সবজি আহরণ করে এ বাজারে নিয়ে আসেন। অনেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সবজি, ফলমূল কিনে এখানে এনে বিক্রি করছেন। এসব ভেজালমুক্ত পণ্য কিনতে ক্রেতারা এ বাজারে ভিড় জমান। এসব বিক্রির আয় দিয়েই তাঁদের সংসার চলে।

এখানে বিক্রি হওয়ায় সবজির মধ্যে রয়েছে বাঁশকুড়ল, তারাগাছ, কচুশাক, কচুরলতি, কাঁচা-পাকা পেঁপে, থানকুনি পাতা থেকে শুরু করে কলার মোচা ইত্যাদি। এগুলোর অধিকাংশই বন থেকে সংগ্রহ করা।

সিন্দুকড়ি বাজারে সবজি কিনতে আসা কংজুরি মারমা বলেন, ‘এখানে নারীরা সবজি বিক্রি করেন। আমরা সহজে টাটকা সবজি কিনতে পারি। এখান থেকে প্রতিদিন প্রয়োজনমতো ভেজালমুক্ত শাক-সবজি কিনে নিয়ে যাই।’ সবজি সংগ্রহের জন্য দুর্গম পাহাড়ের পিচ্ছিল পথ পাড়ি দেওয়া খুবই কষ্টের হলেও সংসার চালাতে নারীদের এ কাজটি করতে হয় বলেও তিনি উল্লেখ করেন।

সবজি বিক্রেতা আনুবা মারমা বলেন, ‘সারা দিন বিভিন্ন ধরনের শাক-সবজি কুড়িয়ে এনে এ বাজারে বিক্রি করি। সবজি বিক্রি করে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা আয় হয়। এ টাকা দিয়েই চলে পরিবার।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর