শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৪:২১ পিএম, ২০২২-০৬-১৯
আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের সরকার ও দেশটির জঙ্গিগোষ্ঠী তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপির মধ্যে আলোচনা ‘আবার শুরু হয়েছে’ বলে খবর দিয়েছেন আফগান তালেবান সরকারের মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ।
তিনি শনিবার সাংবাদিকদের বলেন, কাবুল সরকারের মধ্যস্থতায় অনুষ্ঠিত এ আলোচনায় উভয়পক্ষ ‘অনির্দিষ্টকালের জন্য’ যুদ্ধবিরতি পালন করতে সম্মত হয়েছে। খবর আনাদোলুর।
আট বছর আগে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সরকার টিটিপির সঙ্গে সংলাপ শুরু করেছিল।
তবে পাকিস্তানের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা বন্ধ না হওয়ার জের ধরে টিটিপির বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর অভিযানের কারণে সে আলোচনা বন্ধ হয়ে যায়।
এদিকে সম্প্রতি ইমরান খান সরকারের পতনের পর পাকিস্তানের ক্ষমতায় এসেছেন নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ।
এ অবস্থায় জবিহউল্লাহ মুজাহিদ শনিবার কাবুলে জানিয়েছেন, আফগানিস্তানের মধ্যস্থতায় গত কয়েকদিন ধরে টিটিপির সঙ্গে পাকিস্তান সরকারের স্থগিত হয়ে যাওয়া আলোচনা আবার শুরু হয়েছে।
টিটিপি ও ইসলামাবাদ পাকিস্তানে ‘অনির্দিষ্টকালের জন্য’ যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় সম্মত হয়েছে জানিয়ে তিনি বলেন, এর ফলে দেশটিতে সব ধরনের হামলা বন্ধ হবে বলে মনে হচ্ছে।
এ আলোচনায় তালেবান সরকার মধ্যস্থতার ভূমিকা পালন করেছে জানিয়ে জবিহউল্লাহ মুজাহিদ বলেন, আফগান সরকার দেশটির ভূমি ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে কোনো ধরনের হামলা চালাতে দেবে না।
এর আগে পাকিস্তান সরকার গত সপ্তাহে জানিয়েছিল, টিটিপির সঙ্গে আলোচনার জন্য দেশটির শীর্ষস্থানীয় আলেমদের একটি দলকে কাবুলে পাঠানো হচ্ছে।
তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপি এ পর্যন্ত দেশটিতে চালানো অসংখ্য সন্ত্রাসী হামলার দায়িত্ব স্বীকার করেছে।
এসব হামলার মধ্যে ২০১৪ সালে পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে ভয়াবহ বোমা হামলা ছিল অন্যতম। ওই হামলায় ১২০ জন নিহত হয় যাদের বেশিরভাগই ছিল কোমলমতি শিশু।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited