শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০১:৩২ পিএম, ২০২০-০৯-১৬
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা তিন যাত্রীর কাছ থেকে ৫৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। প্রতি কার্টন সিগারেট ২ হাজার টাকা হিসাবে যার বাজার মূল্য প্রায় ১১ লাখ টাকা।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে দুবাই থেকে আসা তিন যাত্রীকে চ্যালেঞ্জ করে এসব সিগারেট জব্দ করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা।
তিন যাত্রীর মধ্যে বোয়ালখালীর মো. আবদুর রহিমের কাছ থেকে ২০০ কার্টন, হাটহাজারীর শফিকুল ইসলামের কাছ থেকে ১৮০ কার্টন ও বোয়ালখালীর জাহাঙ্গীর আলমের কাছ থেকে জব্দ করা হয় ১৭০ কার্টন সিগারেট।
জব্দ করা সিগারেট বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। লকডাউনের পর এটিই সিগারেটের বড় চালান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited