শিরোনাম
আ.ন.ম. তাজওয়ার আলম | ১০:৩৬ পিএম, ২০২৫-১০-০৮
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব নামের একজন প্রকাশ্যে পবিত্র আল-কুরআনের ওপর পা তুলে অবমাননা ও হেয়প্রতিপন্ন করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘৃণ্য ঘটনার পর দেশজুড়ে ধর্মপ্রাণ মানুষ তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন; চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
গত ৭ অক্টোবর চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের হাজারী লেন ক্যাম্পাসে শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, কুরআন অবমাননা শুধু মুসলমানদের বিশ্বাসের প্রতি আঘাত নয়, বরং এটি মানবজাতির নৈতিকতা ও সামাজিক সম্প্রীতির ওপর আঘাত। এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
সমাবেশে ‘প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ছয় দফা দাবি’ উত্থাপন করা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছেঃ ১. কুরআন অবমাননার ঘটনায় অভিযুক্ত অপূর্ব পালের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে দৃষ্টান্তমূলক নয়, বরং ভূমিকা পালন করবে এমন কঠোর শাস্তি নিশ্চিত করা। ২. ধর্ম বা ধর্মীয় গ্রন্থ অবমাননার বিরুদ্ধে বিদ্যমান আইনকে আরও কার্যকর করতে নতুন ও কঠোর আইন প্রণয়ন। ৩. আল্লাহ ও নবী (সা.)-কে নিয়ে কটূক্তি এবং ধর্মীয় গ্রন্থ অবমাননার বিরুদ্ধে ব্লাসফেমি আইন বাস্তবায়ন। ৪. এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে এবং সব ধর্মাবলম্বীর ধর্মীয় অনুভূতির সুরক্ষায় আইনটির সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করা। ৫. ঘটনায় জড়িত ও ইন্ধনদাতাদের শনাক্ত করে তাদেরও সর্বোচ্চ শাস্তি দেওয়া। ৬. ধর্মীয় সহাবস্থান ও সামাজিক শান্তি রক্ষায় ধর্মীয় মূল্যবোধভিত্তিক শিক্ষা জোরদার করা এবং অপরাধীদের আইনের আওতায় আনা।
সমাবেশে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. শহীদ মো. আসিফ ইকবাল, প্রক্টর সোলাইমান, সিএসই বিভাগের চেয়ারম্যান সৈয়দ মো. মিনহাজ হোসাইন, আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর অনুপ কুমার বিশ্বাস, অন্যান্য সহকারী প্রক্টর এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।
বক্তারা আরও বলেন, এমন ঘৃণ্য ঘটনার পুনরাবৃত্তি রোধে রাষ্ট্রকে কঠোর ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় ব্লাসফেমি আইন বাস্তবায়ন এখন সময়ের দাবি।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শেষে অপূর্বের সর্বোচ্চ শাস্তি এবং ধর্মীয় অবমাননাবিরোধী কঠোর আইন বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করে সমাবেশ শেষ করেন।
রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত
ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত
ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত
আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) : সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited