চট্টগ্রাম   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ফটিকছড়ি উত্তর উপজেলা প্রশাসক সাঈদ মো. ইব্রাহীম

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৬:৪১ পিএম, ২০২৬-০৯-১৯

ফটিকছড়ি উত্তর উপজেলা প্রশাসক সাঈদ মো. ইব্রাহীম

নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মো. ইব্রাহীমকে ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের ১৬ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী প্রশাসকের দায়িত্ব পালনের জন্য কয়েকটি নবগঠিত ও পুনর্গঠিত উপজেলা পরিষদের কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপজেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন এবং প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের জন্য পৃথক কোনো আর্থিক বা অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন না। 
এর আগে ফটিকছড়ি উত্তর উপজেলা গঠনের পর ইউএনও সাঈদ মো. ইব্রাহীমকে ফটিকছড়ি উত্তর উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
ফলে একই কর্মকর্তার ওপর এখন উত্তর উপজেলার প্রশাসকের দায়িত্বও অর্পিত হলো।
এর আগে গত ২৮ জুলাই চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে খন্দকার ফারজানা নাজনীন সেতুকে পদায়ন করা হয়।
এছাড়াও অন্যান্য দপ্তরে বেশ কয়েকজন কর্মকর্তাকে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 
উল্লেখ্য, বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভূজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল- এই ছয় ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন করা হয়েছে। নতুন উপজেলার সদর নির্ধারণ করা হয়েছে পশ্চিম ভূজপুর মৌজায়। ১২ আগস্টের গেজেটে সদর নির্ধারণের বিষয়টি চূড়ান্ত করা হয়। এর আগে নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনিক কাঠামো গড়ে তোলার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা।
নতুন উপজেলার প্রশাসনিক কার্যক্রম নিয়ে এর আগে সুয়াবিল ইউনিয়নের অন্তর্ভুক্তি ও সদর নির্ধারণের বিষয়ে আদালতে মামলা হয় এবং আদালত থেকে স্থিতাবস্থা দেওয়া হয়েছিল। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছিল, আদালতের আদেশের আওতাবহির্ভূত প্রশাসনিক কার্যক্রম অব্যাহত থাকবে।

রিটেলেড নিউজ

বোয়ালখালীতে সিএনজির ভাড়া নির্ধারণ: শিক্ষার্থীদের জন্য হাফ, ২১ সেপ্টেম্বর থেকে চার্ট না থাকলে ব্যবস্থা

বোয়ালখালীতে সিএনজির ভাড়া নির্ধারণ: শিক্ষার্থীদের জন্য হাফ, ২১ সেপ্টেম্বর থেকে চার্ট না থাকলে ব্যবস্থা

বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি অটোরিকশার ভাড়া, যাত্রীসেবা ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৃহস্পতিবা...বিস্তারিত


আলীকদমে ইসলামী আন্দোলনের সভায় ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আলীকদমে ইসলামী আন্দোলনের সভায় ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার : : ইসলামী আন্দোলন বাংলাদেশ আলীকদম উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি ...বিস্তারিত


কর্ণফুলী পেপার মিল বন্ধ হচ্ছেনা 

কর্ণফুলী পেপার মিল বন্ধ হচ্ছেনা 

নিজস্ব প্রতিবেদক : অনিরুদ্ধ অপু: এশিয়াখ্যাত কর্ণফুলী পেপার মিলকে আরো আধুনিক করার উদ্যোগ নিচ্ছে সরকার। বাংলাদেশ কেম...বিস্তারিত


পটিয়ায় ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

পটিয়ায় ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া উপজেলায় গত কয়েক সপ্তাহ ধরে ঘন ঘন লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ...বিস্তারিত


কাফকোর রাসায়নিকযুক্ত বর্জ্যপানিতে মরছে মৎস্যঘেরের মাছ 

কাফকোর রাসায়নিকযুক্ত বর্জ্যপানিতে মরছে মৎস্যঘেরের মাছ 

আনোয়ারা প্রতিনিধি : : চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে আসা রাসায়নিকযুক্ত বর্জ...বিস্তারিত


বাংলাদেশ শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখা কমিটি গঠিত

বাংলাদেশ শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখা কমিটি গঠিত

খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশ শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখা কমিটি গঠিত হয়। গত ১৪ সেপ্টেম্বর বিকেল ৪ টায়  বাঁশখাল...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর