চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

র‍্যাবের পৃথক তিন অভিযানে গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার :    |    ০৭:৪৪ পিএম, ২০২৫-০৭-০২

র‍্যাবের পৃথক তিন অভিযানে গ্রেফতার ৩

চট্টগ্রাম ও ফেনী র‍্যাবের পৃথক তিনটি অভিযানে অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ডাকাতি ও বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চর পার্বতী গ্রামের মৃত আবুল কালামের ছেলে আবুল কাশেম (৪৬), চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পোমরা গ্রামের মৃত অছি মিয়া প্রকাশ ধনাইয়ার ছেলে জাহাঙ্গীর প্রকাশ কালা জাহাঙ্গীর (৪৭) ও অপরজন হলেন হবিগঞ্জের মাধবপুর থানার বুল্লা গ্রামের কিতাব আলীর ছেলে মামুন মিয়া প্রকাশ রিপন মিয়া (২১)।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার ২০১৪ সালের অস্ত্র মামলার ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ফেনী সদর মডেল থানা এলাকায় র‍্যাব-৭ ও র‍্যাব-১১ এর যৌথ আভিযানে গ্রেফতার করা হয়। এছাড়াও রাঙ্গুনিয়া থানার ডাকাতি ও বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি'কে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার শান্তিরহাট এলাকা হতে গ্রেফতার করে হেফাজতে নেয় র‍্যাব। তাঁর বিরুদ্ধে সিডিএমএস পর্যালোচনা করে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় ডাকাতি, বিস্ফোরক এবং বিশেষ ক্ষমতা আইন সংক্রান্তে আরো তিনটি মামলার তথ্য পাওয়া যায়। অপরদিকে হবিগঞ্জের মাধবপুর থানার অপহরণ ও ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামিকে মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের হাটহাজারী থানার খিল্লাপাড়া এলাকা হতে র‍্যাব-৭ ও র‍্যাব-৯ এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার তাদের’কে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

রিটেলেড নিউজ

কাপ্তাই হ্রদ হয়ে পাঁচার হচ্ছে অবৈধ সিগারেট: সিগারেট ভর্তি ডাম্পারসহ আটক-২

কাপ্তাই হ্রদ হয়ে পাঁচার হচ্ছে অবৈধ সিগারেট: সিগারেট ভর্তি ডাম্পারসহ আটক-২

আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত


চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত


আলীকদমে গভীর রাতে দুই শ্রমিক অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

আলীকদমে গভীর রাতে দুই শ্রমিক অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত


সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত


১০ মামলার আসামি কেচি মামুন ও ৮ মামলার বাপ্পীসহ রাঙামাটিতে গ্রেপ্তার ১০

১০ মামলার আসামি কেচি মামুন ও ৮ মামলার বাপ্পীসহ রাঙামাটিতে গ্রেপ্তার ১০

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত


আনোয়ারায় যুবলীগ নেতা আইয়ুব আলী গ্রেপ্তার

আনোয়ারায় যুবলীগ নেতা আইয়ুব আলী গ্রেপ্তার

আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর