শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি : | ০৫:৩৬ পিএম, ২০২২-০৩-২৭
রমজান মাস শুরু হতে এখনো এক সপ্তাহ বাকি। কিন্তু এরই মধ্যে বাজারে রমজানকে সামনে রেখে নিত্য পণ্যের দাম বাড়তি দরে বিক্রি হচ্ছে। ছোলা থেকে শুরু করে ডাল,ভোজ্যতেল, খেজুর, চিনি, পেঁয়াজ, মুরগি ও গরুর মাংস, গুঁড়াদুধসহ বেশ কিছু সবজির দরে বাড়তি উত্তাপ ছড়াচ্ছে।
যা ভোক্তাদের কাছে প্রায় অসহনীয় হয়ে উঠেছে। তিন মাস ধরে ধাপে ধাপে অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।রবিবার আনোয়ারা উপজেলায় চাতরী চৌমুহনী, রুস্তম হাট বাজারসহ বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে- গত এক মাসের ব্যবধানে প্রতিকেজি উন্নত মানের মসুর ডাল ৫ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। কেজিপ্রতি ছোলা ৫ টাকা, চিনি ২-৪ টাকা, দেশি পেঁয়াজ ৫-১০ টাকা,দেশি রসুন ৫ টাকা, শসা ৫ টাকা, কাঁচামরিচ ১০ টাকা, গরুর মাংস ১০০ টাকা, ব্রয়লার মুরগি ৫ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি ফলের মধ্যে প্রতিকেজি সবুজ আপেল ৩০ টাকা বাড়তি দরে বিক্রি হচ্ছে। আর প্রতি হালি সাগর কলা মাসের ব্যবধানে ৫-১০ টাকা বাড়তি দরে বিক্রি হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যেই সরকারের পক্ষ থেকে খুচরা পর্যায়ে ৪০টি নিত্যপণ্যের যৌক্তিক মূল্য বেঁধে দেওয়া হয়েছে।
প্রতিটি দোকানীরা মূল্য তালিকা না টাঙানোকে কোনো তোয়াক্কা না করে অতিরিক্ত মূল্যেই বিক্রি করে যাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। এক্ষেত্রে কর্তৃপক্ষ এক রকম নির্বিকার। যদিও ভোজ্যতেলসহ কয়েকটি পণ্যের ক্ষেত্রে পাইকারি বাজারে দাম বৃদ্ধির অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। কিন্ত শাকসবজি, ছোলা, মুরগি ও গরুর মাংসসহ অন্যান্য পণ্যে বাড়তি দরের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারছেন না সব পর্যায়ের বিক্রেতারা।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, কয়েক বছর ধরে অসাধু চক্র রোজার শুরুতে পণ্যের দাম বাড়াচ্ছে না। রমজান মাস শুরুর আগেই ওই চক্র মূল্য বৃদ্ধি করছে। এছাড়া অতি মুনাফা করে রোজায় সরকার দাম কমানোর নির্দেশ দিলেও সঙ্গে সঙ্গে দাম কমাচ্ছেন না। পাশাপাশি পণ্যের মূল্য কমানোর আগেই সংশ্লিষ্ট ব্যবসায়ীগন নির্ধারিত একটি সময় ধরে বাড়তি মুনাফা করে ভোক্তার পকেট থেকে হাজার কোটি টাকা হাতিয়ে নিচছ। এ বছরও এই পরিস্থিতির মধ্য দিয়েই যাচ্ছে। এতে করে ভোক্তার চরম হাঁসফাঁস অবস্থার তৈরি হয়েছে।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদের কাছে জানতে চাইলে তিনি বলেন, সংশ্লিষ্ট বাজারে ব্যবসায়ীরা যাহাতে নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রনে রাখে তার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে,কোনো অসাধু ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited