শিরোনাম
চবি প্রতিনিধি : | ০৮:৩৫ পিএম, ২০২৫-১১-২৭
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মেরিন ফিশারিজ অ্যান্ড ব্লু ইনোভেশন : সেইফগার্ডিং ওশান হারমোনি শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৪ দিন ব্যাপী আন্তর্জাতিক এই সম্মেলন শুরু হবে সোমবার।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সসের সভাকক্ষে সম্মেলনের বিস্তারিত জানান আহ্বায়ক অধ্যাপক ড. শেখ আফতাব উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সসের অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার, সহযোগী অধ্যাপক আয়শা আক্তার, ড. মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী, সহকারী অধ্যাপক মোহাম্মদ নেছারুল হক।
অধ্যাপক ড. শেখ আফতাব উদ্দিন বলেন, ‘আগামী ১-৪ ডিসেম্বর পর্যন্ত চারদিন ব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনের মূল থিম হলো সেইফগার্ডিং ওশান হারমোনি। এছাড়া আরও সাতটি সাব-থিমে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, রাশিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ২০০ এর অধিক গবেষক এতে উপস্থিত থাকবেন। আমরা আশা করি এই সম্মেলন আমাদের শিক্ষক শিক্ষার্থীদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি করবে।’
তিনি আরও জানান, সম্মেলনের ২য় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। এছাড়া উপস্থিত থাকবেন চবি উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited