শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৩:১০ পিএম, ২০২৫-১১-১২
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে ২০১৩ সালের তথাকথিত রাজনৈতিক মামলার অভিযোগে নিরীহ মানুষকে পুনরায় গ্রেফতার ও হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার (১১ নভেম্বর) ভূজপুর থানার এসআই মোহাম্মদ খালেদ মজলুম ঐক্য পরিষদের সদস্য ও এলাকার বায়োজ্যেষ্ঠ মুরুব্বি মোহাম্মদ আইয়ুবকে অন্যায়ভাবে গ্রেফতার করেন।
সংগঠনের অভিযোগ, স্বৈরাচারী শক্তির দোসর হিসেবে পরিচিত ওই কর্মকর্তা পুরনো রাজনৈতিক মামলাগুলো ব্যবহার করে নিরীহ মানুষকে ভয়ভীতি ও হয়রানির শিকার করছেন।
নেতৃবৃন্দ বলেন, সরকারের পক্ষ থেকে পূর্বেই ঘোষণা দেওয়া হয়েছিল— আওয়ামী লীগ আমলের রাজনৈতিক হয়রানিমূলক মামলার আসামিদের আর গ্রেফতার করা হবে না। অথচ সেই নির্দেশনা অমান্য করে এসআই খালেদ এলাকায় আতঙ্ক ও সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছেন।
এদিকে, সংগঠনটি অভিযোগ করে জানায়— এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসী ও দখলবাজ চক্র বেপরোয়াভাবে চলাফেরা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
ভূজপুর মজলুম ঐক্য পরিষদ ৪৮ ঘণ্টার মধ্যে এসআই খালেদকে ভূজপুর থানা থেকে অপসারণ এবং গ্রেফতারকৃত মোহাম্মদ আইয়ুবসহ মিথ্যা মামলায় হয়রানির শিকার সকল নিরপরাধ ব্যক্তিকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে।
সংগঠনের সভাপতি মোহাম্মদ দিদারুল আলম ও সাধারণ সম্পাদক মাওলানা আজগর সালেহী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
এছাড়া সংগঠনের পক্ষ থেকে আরও ঘোষণা দেওয়া হয়েছে—পতিত স্বৈরাচারের দোসর ও চাঁদাবাজ এসআই খালেদকে অপসারণ না করা হলে আজ (বুধবার) বিকাল ৫টায় ভূজপুর থানার ওসির অপসারণের দাবিতে ভূজপুর থানা ঘেরাও কর্মসূচি পালিত হবে।
ঘোষণায় জানানো হয়, কর্মসূচিটি কাজিরহাট বাজারে অনুষ্ঠিত হবে এবং ভূক্তভোগীসহ এলাকার সর্বস্তরের জনগণকে এতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited