শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ০৬:৪২ পিএম, ২০২০-১১-১৪
সীতাকুণ্ডে অপহরণের ৩ দিন পর মো. জামশেদ (৩৮) নামে এক যুবদল নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে সীতাকুণ্ডের দক্ষিণ-পশ্চিম সৈয়দপুরের সাগর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, বুধবার (১১ নভেম্বর) থেকে ওই যুবদল নেতার খোঁজ না পেয়ে তার স্ত্রী রুবি খানম বৃহস্পতিবার (১২ নভেম্বর) থানায় অপহরণ মামলা করেন। শনিবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
জামশেদ গত ৭ নভেম্বর থেকে চট্টগ্রাম শহরে থাকতেন। ১১ নভেম্বর বিকেলের দিকে জামশেদ তার স্ত্রীকে কল করে জানান, তার সঙ্গে কয়েকজন লোক আছেন। সন্ধ্যার পর বাসায় এসে তারা ভাত খাবেন। এ জন্য জামশেদ স্ত্রীকে রান্নাও করতে বলেন।
সন্ধ্যার পর থেকে তার মুঠোফোনটি বন্ধ পান স্ত্রী। পরে ১২ নভেম্বর জামশেদের স্ত্রী থানায় একটি অপহরণ মামলা করেন। তারা সীতাকুণ্ডের মুরাদপুর হাসনাবাদ এলাকায় থাকতেন।
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী বলেন, জামশেদ মুরাদনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জনাচ্ছি।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited