চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আধুনগরের ৬নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আবদুল মালেকের গণজোয়ার সৃষ্টি

রায়হান সিকদার,লোহাগাড়াঃ    |    ০৬:৫৬ পিএম, ২০২০-১০-১২

আধুনগরের ৬নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আবদুল মালেকের গণজোয়ার সৃষ্টি

আসন্ন আধুনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের মনোনীত মেম্বার প্রার্থী সমাজসেবক ও যুব সমাজের অহংকার, বর্তমান সফল মেম্বার মোহাম্মদ আবদুল মালেক নির্বাচনী এলাকায় টিউবওয়েল প্রতীক নিয়ে প্রচার-প্রচারণায় চষে বেড়াচ্ছেন। তার নির্বাচনী এলাকায় মানুষের অকুতোভয় ভালবাসায় সিক্ত হচ্ছেন। সাধারণ মানুষের এমন ভালবাসায় প্রতিদিন মুগ্ধ হচ্ছেন তিনি। বিগত দিনে এলাকায় মানুষের সেবক হিসেবে এবং এলাকার উন্নয়নে নিজেকে সবসময় ভাল কাজে নিয়োজিত রেখেছেন বলেও মানুষের এমন ভালবাসা ও আন্তরিকতায় মুগ্ধ হচ্ছেন। সাধারণ মানুষকে নিয়ে মেম্বার আবদুল মালেক স্বপ্ন দেখেন,স্বপ্ন বুনেন।  ১১ অক্টোবর বিকেলে ৬নং ওয়ার্ডের নির্বাচনী এলাকায় সর্বস্তরের মানুষকে নিয়ে বিশাল নির্বাচনী মিছিল শুরু হয়।সেখানে এলাকার মুরুব্বি ও যুবকরাসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
প্রচন্ড রোদ্রকে উপেক্ষা করে মেম্বার প্রার্থী আবদুল মালেককে ভালবেসে সবাই মিছিলে অংশগ্রহণ করেন। এমন মানুষের ভালবাসার প্রতিদান ও ঋণ কখনো ভুলার নয়। আবদুল মালেকের সমর্থনে বিশাল মিছিলে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
আধুনগর ইউপির টিউবওয়েল প্রতীকের মেম্বার প্রার্থী ও বর্তমান মেম্বার যুব সমাজের অহংকার মুহাম্মদ আবদুল মালেক জানান, আমি সত্যিই গর্বিত। আমি ঋণী। আমি এলাকার জনগণের ভালবাসায় সিক্ত। জনগণের ভালবাসা পেয়ে আমি মুগ্ধ হয়েছি। আপনার ভালবাসা কখনো ভুলবোনা। তিনি আরও জানান,আমি বিগত দিনে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। মানুষের কল্যাণে কাজ করেছি। কখনো অন্যায়কে প্রশ্রয় দিইনি। আধুনগরের ৬নং ওয়ার্ডের মানুষকে নিয়ে সবসময় স্বপ্ন দেখি। আমি নির্বাচিত হলে তার ওয়ার্ডকে আধুনিক,মডেল, সন্ত্রাস ও মাদকমুক্ত ওয়ার্ডে রুপান্তরিত করতে কাজ করবো ইনশালাহ। তাকে আগামী ২০ অক্টোবর নির্বাচনে টিউবওয়েল প্রতীকে জনগণের গণরায়ে মেম্বার পদে নির্বাচিত করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।  মেম্বার প্রার্থী ও বর্তমান সফল মেম্বার আবদুল মালেক আধুনগরের ৬নং ওয়ার্ডের মানুষের ভালবাসা, সহযোগীতা ও দোয়া কামনা করেছেন।

রিটেলেড নিউজ

শতবর্ষী জহির উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, ১ম দফায় জানাজা অনুষ্ঠিত 

শতবর্ষী জহির উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, ১ম দফায় জানাজা অনুষ্ঠিত 

মো.আরফান উদ্দীন  : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত


দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত


মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর