শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ০৭:৪২ পিএম, ২০২১-০১-২৩
সীতাকুণ্ডের বারআউলিয়ায় একটি স্বর্ণের দোকানে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে এক চোর। তার স্বীকারোক্তিতে পুলিশ আরো দুই চোরকেও আটক করেছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ চুরির ঘটনা ঘটে। আটক তিন চোর হচ্ছে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামের মৃত রবিউল আলমের পুত্র, মোঃ রুমন (১৯), বাঁশখালী উপজেলার বাইন্না পাড়া গ্রামের নুর হেসেনের পুত্র সেলিম (১৯) এবং জামালপুর জেলার মেলান্দহ থানাধীন ঘুসাই পাড়া গ্রামের বাহার উদ্দিন এর পুত্র সুমন (২০)। বর্তমানে তারা তিন জন সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ে বসবাস করছে। জানা যায়, শুক্রবার রাত দেড়টার সময় বার আউলিয়া এলাকায় কল্পনা জুয়েলার্সের স্বর্ণের দোকানের চাল কেটে ভিতরে প্রবেশ করার সময় বিষয়টি রাতের পাহারাদাররা টের পেয়ে যায়। এসময় তিন চোরকে ঘিরে ফেললেও দুই চোর পালিয়ে যেতে সক্ষম হয় এবং এক চোরকে আটক করে। এসময় তার কাছ থেকে ২টি ছোরা, ১টি স্ক্রু ড্রাইভার, ১টি টিন কার্টার, ও একটি দা উদ্ধার করে। আটক এক চোরকে স্থানীয় এলাকাবাসী মডেল থানার এসআই মোঃ হারুনের নিকট হস্তান্তর করে। এদিকে আটক এক চোরের স্বীক্ষারোক্তিতে পুলিশ অপর দুই চোরকেও আটক করতে সক্ষম হয়। আটক তিন চোরের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি (তদন্ত) সুমন বনিক।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited