চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স নিয়ে দুরভিসন্ধি

উখিয়া প্রতিনিধি ::    |    ০১:৫১ পিএম, ২০২০-০৮-১৬

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স নিয়ে দুরভিসন্ধি

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের থাকার ডরমিটরিতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন হাসপাতালের একজন কর্মচারী। ঐ কর্মচারী জানিয়েছেন এটি তাকে বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ।
পটিয়া হাসপাতালের আরএমও রাজিব দে জানান, হাসপাতালের ডক্টরস ডরমেটরি গত ডিসেম্বরে দখল করে তাতে বসবাস করছেন কমিউনিটি হেলথ ক্লিনিক কর্মী মোহাম্মদ রাসেল। সরকারি বিধান মতে তিনি সেখানে বসবাস করার কোনো ধরনের যোগ্যতা রাখেন না।
এই ডরমিটরি নিয়ে এখন নানা কথা চলছে হাসপাতাল ও এলাকায়।হাসপাতালের অ্যাম্বুলেন্সের চাকা কেটে দিয়েছে দুর্বৃত্তরা।অভিযোগের তীর রাসেলের ড্রাইভারের প্রতি।রাসেলের একটা নোহা গাড়ি এবং ২ জন চালক আছে।তারা রোগী নিয়ে শহরে যাতায়াত করে, যদিও রাসেল তা অস্বীকার করছে।তবে ডরমিটরির সামনে তার গাড়িটি থাকলেও বেসরকারি এ্যাম্বুলেন্সগুলো সম্প্রতি বের করে দেয়ায় ক্ষেপেছে বেসরকারি এ্যাম্বুলেন্স চালক ও মালিকরা।
সরকারি অ্যাম্বুলেন্সে একজন রোগী পরিবহনের পর, পরের রোগী বেসরকারি অ্যাম্বুলেন্সকে দিতে হবে দাবি করে সরকারি অ্যাম্বুলন্সের চালককে হত্যার হুমকিও দেয়া হয়েছে। ওই ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে জেলা সিভিল সার্জন ও বিভাগীয় পরিচালককে লিখিতভাবে জানানো হয়েছে। পরে এ ঘটনায় অ্যাম্বুলেন্স চালক জাহাঙ্গীর পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
পটিয়া হাসপাতালে দুটি সরকারি অ্যাম্বুলেন্স রয়েছে। করোনাকালীন রোগীর চাপ বেড়ে যাওয়ায় পটিয়া পৌরসভার অ্যাম্বুলেন্সটিও পটিয়া হাসপাতালে যুক্ত করা হয়। কিন্তু বেসরকারি কয়েকটি অ্যাম্বুলেন্স মালিক সরকারি অ্যাম্বুলেন্সগুলো যাতে অকেজো হয়ে থাকে সেজন্য প্রায়শই নানাভাবে ক্ষতি করে থাকে। বিধি মোতাবেক সরকারি হাসপাতালের ভেতরে বা আশপাশে কোনো ধরনের যানবাহন রাখার বিধান নেই।
স্বাস্থ্য কর্মী মোহাম্মদ রাসেল জানান, ডক্টরস ডরমেটরি তাকে একমাস আগে বরাদ্দ দেয়া হয়েছে। তার একটি গাড়ি ও দুজন চালক রয়েছে। তারা গাড়িটি সেখানে রাখলেও রোগী পরিবহনের অভিযোগ সঠিক নয়।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ জাবেদ জানিয়েছেন, কে বা কারা হাসপাতালে প্রবেশ করে হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সের চাকা কেটে দিয়েছে। বিষয়টি সিভিল সার্জন ও থানা পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে। ডরমেটরিতে মোহাম্মদ রাসেল নামের এক স্বাস্থ্য কর্মী আগে থেকে বসবাস করতেন। এক মাস আগে তার নামে শর্ত সাপেক্ষে বরাদ্দ দেওয়া হয়েছে। একজন কর্মচারী ডক্টরস ডরমিটরি বরাদ্দ পায় কি না এ প্রশ্নের তিনি কোন সদুত্তর দিতে পারেননি। ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন এ্যাম্বুলেন্স চালকের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর