শিরোনাম
কর্ণফুলী প্রতিনিধি :: | ০১:৪৪ পিএম, ২০২০-০৮-২২
দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্ধার কর্ণফুলী উপজেলায় অবিস্থত কর্ণফুলী আবাসিক সংলগ্ন পিএবি সড়কে মিনি বাসের ধাক্কায় মো. তৌহিদুল ইসলাম (২০) নামে এক যুবক নিহত হয়েছে।
২১ আগষ্ট (শুক্রবার) দুপুরে কর্ণফুলী থানাধীন এহসান স্টিল মিলের সামনে এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মো. ইসমাইল হোসেন। নিহত যুবকের বাড়ি পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মো. ইউসুফের ছেলে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পটিয়াগামী ঢাকা মেট্টো-ছ ১৪ ০১২১ গাড়ির ধাক্কায় লোকটি সড়ক থেকে ছিঁটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পান। পরে স্থানীয়রা উদ্ধার করে কলেজ বাজারের সাউথ চট্টগ্রাম হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, নিহত যুবকের এহসান স্টিল মিলের সামনে দোকানের কর্মচারী।
দূর্ঘটনাস্থল পরিদর্শন করা কর্ণফুলী থানার এসআই জাহিদুল ইসলাম আরমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাস ড্রাইভার শুক্কুর কে আটক করে বাসটি জব্দ করা হয়েছে। নিহত যুবকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited