শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০২:০৯ পিএম, ২০২২-০৪-১৮
নগরের কাজীর দেউড়ি এলাকায় এপোলো শপিং সেন্টারের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটে । শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার (১৮ এপ্রিল) ভোর ৬টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নন্দনকানন ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে হঠাৎ করে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগে। এতে বিভিন্ন সেবা সংস্থার তার পুড়ে যায়। আগুন এক খুঁটি থেকে রাস্তার অপর পাশে আরেক খুঁটিতে ছড়িয়ে পড়ছিল। ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত না এলে পাশের মার্কেটেও আগুন ছড়িয়ে পড়তো। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে মার্কেটটি।
চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম "দৈনিক আমাদের চট্টগ্রামকে বলেন, কাজীর দেউড়ি এপোলো শপিং সেন্টারের পাশে বৈদ্যুতিক খুঁটিসহ টিঅ্যান্ডটি সার্ভার বক্সে আগুন লাগে। তারে বিদ্যুৎ থাকায় রাস্তার অপর প্রান্তেও আগুন ছড়িয়ে পড়ে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ হাজার টাকা।
স্টাফ রিপোর্টার : : কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমানের আমন্ত্রণে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকবিরোধী অভিয...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন ডেঙ্গু ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজযাত্রীদের পদচারণায় মুখর থাকত চট্টগ্রামের পাহাড়তলীর ঐতিহ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রামের ফয়েজ লেকের অভিজাত রুফটপ রেস্টুরেন্ট অ্যাটমোসফিয়ার রুফটপ মিউজিক ক্যাফেতে ১১ সেপ্টেম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited