শিরোনাম
মীর মামুন (সীতাকুণ্ড) : | ০৭:৪০ পিএম, ২০২৬-০৪-১১
সীতাকুণ্ডে পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি নাছির উদ্দীন ভূইয়া এবং কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন অপ-প্রচার এবং প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকালে সীতাকুণ্ড প্রেস ক্লাবের হল রুমে সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতি ও ব্যবসায়ীবৃন্দ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সেক্রেটারী মোঃ সাজ্জাদ হোসেন রফিক।
তিনি বলেন, গত ৬ এপ্রিল বিকাল সাড়ে ৫টার দিকে পৌরসদর এলাকায় অবস্থিত হোটেল সাইমুনে আসাদুজ্জামান আসাদ ও ইকরাম হোসেন রানার নেতৃত্বে একটি সংঘবদ্ধ সন্ত্রাসীচক্র হোটেলে অনৈতিক কাজ চলছে বলে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা হোটেলে ভাঙচুর, বিশৃঙ্খলা সৃষ্টি এবং দায়িত্বে থাকা ম্যানেজারকে মারধর করে। ঘটনায় হোটেলে অবস্থানরত নারী-পুরুষসহ সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা মারাত্মকভাবে বিঘ্নিত হয়। এ ঘটনার কিছুক্ষণ পর সমিতির সভাপতি নাছির উদ্দিন ভূঁইয়া, সহ-দপ্তর সম্পাদক নুরুদ্দীন, ক্রীড়া সম্পাদক মোহন পালসহ নেতৃবৃন্দ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযোগ যাচাই করা হলে কোনো অনৈতিক কর্মকাণ্ডের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সমিতির নেতৃবৃন্দের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে তারা ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ প্রবেশ করে ভয়ভীতি প্রদর্শন, বিশৃঙ্খলা সৃষ্টি এবং পরবর্তীতে চাঁদা দাবি করে। এছাড়া দুর্বৃত্তদের মব সৃষ্টির কারণে দেশের বিভিন্ন জেলা থেকে আসা পর্যটকদের মধ্যে আতঙ্কের কারণে সীতাকুন্ডে পর্যটক হ্রাস পাচ্ছে।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, অভিযুক্ত আসাদুজ্জামানের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অভিযোগ স্থানীয়ভাবে উত্থাপিত হয়েছে এবং এসব বিষয়ে নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে আশা প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা।
উপস্তিত বক্তারা বলেন, সমিতির সভাপতি নাছির উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে আনা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বলা হয়, তিনি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন এবং ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বর্তমান পরিস্থিতিতে এলাকায় চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে উল্লেখ করে ব্যবসায়ীরা বলেন, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে সীতাকুণ্ডের ব্যবসা ও পর্যটন খাত মারাত্মষতিগ্রস্ত হতে পারে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ছালে আহমেদ ছলু, সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন ভূঁইয়া, সহ-সভাপতি নূর মোহাম্মদ, সহ সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ আলাউদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের চৌধুরী, দপ্তর সম্পাদক শ্রীদাম চন্দ্র দে, সহ দপ্তর সম্পাদক মোঃ নূর উদ্দিন, ক্রীড়া সম্পাদক মোহন চন্দ্র দেসহ কমিটির সকল নির্বাহী সদস্যগণ।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited