চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

২ কেন্দ্রের ফলাফল: চট্টগ্রাম-১১ আসনে এগিয়ে আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:০৪ পিএম, ২০২৬-০২-১২

২ কেন্দ্রের ফলাফল: চট্টগ্রাম-১১ আসনে এগিয়ে আমীর খসরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬–এ চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) আসনের ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল আসতে শুরু করেছে। ১৪৩টি কেন্দ্রের এ আসনের ফলাফল গ্রহণ ও ঘোষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে নগরের বন্দর স্পোর্টস কমপ্লেক্সে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে বিভিন্ন কেন্দ্রের ফলাফল সেখানে পৌঁছাতে শুরু করে।
এখন পর্যন্ত দুইটি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফল অনুযায়ী, উভয় কেন্দ্রেই ধানের শীষ প্রতীকের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী এগিয়ে রয়েছেন।
বন্দর উত্তর আবাসিক এলাকার ঘাসফুল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোট পড়েছে ১ হাজার ৬৬টি। এর মধ্যে ১৬টি বাতিল হওয়ায় বৈধ ভোট দাঁড়ায় ১ হাজার ৫০টি। এ কেন্দ্রে আমীর খসরু মাহমুদ চৌধুরী পেয়েছেন ৫৮৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ শফিউল আলম পেয়েছেন ৪১৯ ভোট। হাতপাখা প্রতীকের মো. নুর উদ্দিন পেয়েছেন ২৮ ভোট এবং লাঙ্গল প্রতীকের আবু তাহের পেয়েছেন ৬ ভোট। অন্য প্রার্থীরা কেউই ৪টির বেশি ভোট পাননি।
বন্দর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোট পড়েছে ১ হাজার ৬৬০টি। এর মধ্যে ৩২টি বাতিল হওয়ায় বৈধ ভোট ১ হাজার ৬২৮টি। এ কেন্দ্রে ধানের শীষ প্রতীকের আমীর খসরু মাহমুদ চৌধুরী পেয়েছেন ৮৯৬ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ শফিউল আলম পেয়েছেন ৬৭৫ ভোট। চেয়ার প্রতীকের মুহাম্মদ আবু তাহের পেয়েছেন ৩৪ ভোট এবং হাতপাখা প্রতীকের মো. নুর উদ্দিন পেয়েছেন ১২ ভোট। অন্য প্রার্থীরা কেউই ৫টির বেশি ভোট পাননি।
দুই কেন্দ্র মিলিয়ে মোট বৈধ ভোট ২ হাজার ৬৭৮টি। এর মধ্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী পেয়েছেন ১ হাজার ৪৮১ ভোট এবং মোহাম্মদ শফিউল আলম পেয়েছেন ১ হাজার ৯৪ ভোট। ফলে প্রাথমিক ফলাফলে ৩৮৭ ভোটে এগিয়ে রয়েছেন ধানের শীষের প্রার্থী।
বাকি কেন্দ্রগুলোর ফলাফল ধাপে ধাপে ঘোষণা করা হচ্ছে।

রিটেলেড নিউজ

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত


কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত


জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত


 মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ

মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ" -ডিসি জাহিদুল ইসলাম

রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত


আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর