চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

যুদ্ধের আগে হরমুজ প্রণালি পেরিয়ে আসা জ্বালানির ৭ জাহাজ বন্দরে

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৪৮ পিএম, ২০২৬-০৩-০৮

যুদ্ধের আগে হরমুজ প্রণালি পেরিয়ে আসা জ্বালানির ৭ জাহাজ বন্দরে

ইসরাইল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি পেরিয়ে আসা জ্বালানি তেলবাহী ৭টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। রোববার (৮ মার্চ) সকালে বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম এ তথ্য জানান।  তিনি জানান, শনিবারের (৭ মার্চ) মধ্যে জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছে। ৭টি জাহাজের মধ্যে ৫টি জাহাজই কাতার থেকে এলএনজি নিয়ে এসেছে। এসব জাহাজে ৩ লাখ ৯ হাজার ১১০ টন এলএনজি রয়েছে। সেগুলো হচ্ছে ফ্রান্সের পতাকাবাহী ‘এমভি আল জোরে’, গ্রিক পতাকাবাহী ‘এমভি আল জাসাসিয়া’, বাহামা পতাকাবাহী ‘এমভি লুসেল’, লাইবেরিয়া পতাকাবাহী ‘এমভি আল গালায়েল’ ও ‘এমভি লেব্রেথা’। পানামা পতাকাবাহী ‘এমভি এলপিজি সেভেন’ ও ‘mv G YMM' নামের ২টি জাহাজে ওমান থেকে আনা ৪১ হাজার ৪৮৮ টন এলপিজি রয়েছে। এ ছাড়া ‘এমভি বে ইয়াসু’ জাহাজে ইউএই থেকে আনা পলিয়েস্টার ফাইবার, রেজিনসহ বিভিন্ন পণ্য তৈরির কাঁচামাল মনো-ইথিলিন গ্লাইকল (এমইজি) রয়েছে। এর বাইরে আরও অন্তত চারটি সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লিংকারবাহী জাহাজ এসেছে যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি পাড়ি দেওয়া।  মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্ব বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় গত শুক্রবার জ্বালানি তেল বিক্রির সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর