শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ০৬:১২ পিএম, ২০২৫-১০-২১
কক্সবাজারের টেকনাফ সদর ইউপির রাজারছড়া পাহাড়ে পাচারকারীদের সুরক্ষিত ডেরায় বিজিবির 'বজ্র' হানা ও মৃত্যুফাঁদ ভেঙে ৬ জিম্মি মুক্ত এবং গোপন আস্তানা গুঁড়িয়ে বিপুল অস্ত্র উদ্ধার করেছে।
২১ অক্টোবর (সোমবার) বিকালে গণমাধ্যমে টেকনাফ ব্যাটালিয়ন ২বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, সীমান্ত সুরক্ষা, মাদক ও মানব পাচারের অভিশাপ থেকে দেশ ও জাতিকে মুক্ত রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদা জাগ্রত ও দৃঢ় সংকল্পবদ্ধ। টেকনাফ সীমান্তকে সুরক্ষিত রাখতে, বিশেষত মাদক, অপহরণ ও মানব পাচার প্রতিরোধে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সর্বদা তৎপরতা রয়েছে। তারই ধারাবাহিকতায় সোমবার ভোর বেলায় ২ বিজিবির অর্ধশতাধিক সদস্যের একটি বিশেষ আভিযানিক দল দুর্গম পাহাড়ি অঞ্চলে লুকিয়ে থাকা মানব পাচারকারী চক্রের মূল আস্তানায় এক দুঃসাহসিক অভিযান পরিচালনা করেছে।
এই অভিযানে শুধু অপরাধীদেরই ধরা হয়নি, বরং অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে পাচারকারীদের হাতে বন্দি থাকা ৬ জন নিরীহ ভুক্তভোগীকেও। দীর্ঘদিন ধরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) মানব পাচার ও সংঘবদ্ধ অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে নিরলসভাবে অভিযান পরিচালনা করে আসছে। যার ধারাবাহিকতায় দীর্ঘ তদন্ত এবং গোপন তথ্যের ভিত্তিতে গত ২১ সেপ্টেম্বর পরিচালিত বিশেষ অভিযানে ৩ জন পাচারকারী আটক হয় এবং ৮৪ জন ভুক্তভোগীকে মুক্ত করা সম্ভব হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই চক্রগুলোর গোপন আস্তানা সম্পর্কে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য উদ্ঘাটিত হয়।
এছাড়াও, সর্বশেষ প্রাপ্ত নির্ভরযোগ্য সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ উপজেলার রাজারছড়া করাচিপাড়া এলাকার গহীন পাহাড়ে একটি মানব পাচারকারী চক্র মালয়েশিয়া ও থাইল্যান্ডে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বেশ কয়েকজন ভুক্তভোগীকে জিম্মি করে রেখেছে।
উক্ত গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি বিশেষ অভিযানের বিশদ পরিকল্পনা সাজান। পরিকল্পনা অনুযায়ী, আজ ২১ অক্টোবর ২০২৫ তারিখ গভীর রাতে রাজারছড়া করাচিপাড়া এলাকার দুস্তর গিরিপথে শুরু হয় বিজিবির রুদ্ধশ্বাস চিরুনি অভিযান। বিজিবি সদস্যদের আকস্মিক উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পাহাড়ে গা-ঢাকা দেওয়ার চেষ্টা করলে অভিযানকারী দল পাহাড়টিকে নিশ্ছিদ্র বেষ্টনীতে ঘিরে ফেলে কৌশলে ওপরের দিকে অগ্রসর হতে থাকে।
প্রায় ৬ ঘণ্টাব্যাপী এই টানা অভিযানে বিজিবি সদস্যরা সাহসিকতা, পেশাদারিত্ব ও দৃঢ় মনোবলের এক অনন্য নজির স্থাপন করে ১ জন পাচারকারীকে আটক করে ও ৬ জন ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন এবং পর্যায়ক্রমে গহীন পাহাড়ে পাচারকারীদের গোপন আস্তানা হতে ৩টি ওয়ান শুটার গান, ১টি একনলা বন্দুক, ৫ রাউন্ড তাজা গুলি (ওয়ান শুটার গানের) ও ১ রাউন্ড তাজা গুলি (একনলা বন্দুকের) এবং ২টি দেশীয় চাকু উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ভুক্তভোগীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত করেছে যে, তাদেরকে অপরাধীদের কয়েকজন দোসর তাদেরকে লোভনীয় পারিশ্রমিকের কাজ দেয়া অথবা বিদেশে কর্মসংস্থানের মিথ্যা প্রলোভন দেখিয়ে নিয়ে এসে মাথাপিছু ৪০ হাজার টাকার বিনিময়ে এই সশস্ত্র পাচারকারী চক্রের কাছে বিক্রি করে দেয়। অপরাধীরা সশস্ত্র প্রহরায় তাদেরকে পাহাড়ে আটকে রেখে গত এক সপ্তাহ ধরে মুক্তিপণ দাবি ও ভয়ংকর নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।
অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে পরিচালিত এই সফল অভিযানটির মাধ্যমে টেকনাফের চূড়া থেকে মোট ৬ জন ভুক্তভোগীকে এই নির্মম পাচারকারীদের কবল থেকে মুক্ত করা সম্ভব হয়েছে। আটক পাচারকারী ও উদ্ধারকৃত সকল আলামত যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
আটককৃত পাচারকারী হলেন, টেকনাফ সদর ইউপির ১নং ওয়ার্ড করাচীপাড়ার মোঃ হোছনের পুত্র মোঃ রুবেল (২১)।
পলাতক আসামীরা হলেন; টেকনাফ সদর ইউপির ১নং ওয়ার্ড করাচীপাড়ার মোঃ হোছনের পুত্র আব্দুল্লাহ (২৬), মোঃ হোছন পুত্র রিয়াজ (৩০), মৃত আব্দুল জব্বারের পুত্র মোঃ হোছন (৪৬), স্বামী-মোঃ হোছনের স্ত্রী আনোয়ারা বেগম (৪০), সোনা মিয়ার পুত্র রায়হান (২৪), আব্দুর রশিদের পুত্র জয়নাল (২৪), মোহাম্মদের পুত্র আব্দুল্লাহ (২৫) ও মাহাতশাহ মাঝির পুত্র সিরাজ (২৬)। উদ্ধারকৃত অস্ত্র ও উদ্ধারকৃত গোলাবারুদ, ওয়ান শুটার গান- ৩টি, একনালা বন্দুক- ১টি, ওয়ান শুটার গানের তাঁজা গুলি- ৫টি, একনালা বন্দুকের গুলি- ১টি, দেশীয় চাকু- ২টি।
তিনি আরও বলেন, “মানবতা এবং দেশের নিরাপত্তার স্বার্থে কোনো পাচারকারীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এই অভিযান কেবল আমাদের প্রতিশ্রুতিরই প্রমাণ নয় বরং এই অঞ্চলে অবৈধ কার্যকলাপ ব্যাহত করার সক্ষমতাও তুলে ধরে। আমরা নিয়মিত এই ধরনের অভিযান চালাব যাতে সিমান্তে সকল অপরাধমূলক কর্মকাণ্ড সম্পূর্ণভাবে নির্মূল করা যায়।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited