চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

খাগড়াছড়ির ৩টি দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

খাগড়াছড়ি প্রতিনিধি :    |    ০৬:১২ পিএম, ২০২৬-০২-০৯

খাগড়াছড়ির ৩টি দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

জাতীয় সংসদের ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনের অতি দুর্গম তিনটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। এসব কেন্দ্র হলো দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি এবং লক্ষ্মীছড়ি উপজেলার শুকনাছড়ি ও ফুত্যাছড়ি। আসনটির মধ্যে এসব কেন্দ্রকে সবচেয়ে দুর্গম হিসেবে বিবেচনা করা হয়। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের হেলিপ্যাড থেকে একটি হেলিকপ্টার প্রথমে লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম শুকনাছড়ি ভোটকেন্দ্রে যায়। এরপর একই হেলিকপ্টারে পর্যায়ক্রমে ফুত্যাছড়ি ও দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়। জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, হেলিকপ্টারের মাধ্যমে শুধু ব্যালট বাক্স ও অন্যান্য নির্বাচনী সরঞ্জামই নয়, সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও এসব দুর্গম ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতোমধ্যে মাঠে নেমেছে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবি জেলার বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম জোরদার করেছে। খাগড়াছড়ি আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। জেলায় মোট ২০৩টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১২১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি কেন্দ্র অতিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর