চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বাবুল হত্যা: অভিযুক্তদের শাস্তি দাবি পরিবারের

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:০৫ পিএম, ২০২১-০১-২৪

বাবুল হত্যা: অভিযুক্তদের শাস্তি দাবি পরিবারের

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনকে কেন্দ্র করে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের শাস্তি চেয়েছেন নিহত আজগর আলী বাবুলের পরিবার। রোববার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান নিহত বাবুলের ছেলে সেজন মাহমুদ সেতু। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেজান মাহমুদ সেতু বলেন, হত্যাকাণ্ডের প্রায় দুই সপ্তাহ অতিবাহিত হলেও তদন্তকারী সংস্থা এ মামলার অতি গুরুত্বপূর্ণ আলামত হিসেবে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার করতে পারেনি৷ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত অনেক আসামিকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। আসামিরা বিভিন্ন মাধ্যমে আমাকে এবং আমার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে আসছে। সেতু বলেন, বর্তমানে নির্বাচনকে সামনে রেখে এলাকায় কাদেরের বহিরাগত ভাড়াটে খুনিরা জড়ো হচ্ছে। ইতোমধ্যে পুলিশ ২ জনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে। এই মুহূর্তে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আমার মতো যে কেউ যে কোনো মুহূর্তে এতিম হয়ে যেতে পারে।  হত্যাকাণ্ডে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আসামিদের গ্রেফতার এবং সব আলামত উদ্ধার করার আবেদন জানান তিনি। সংবাদ সম্মেলনে আজগর আলীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর