শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৫৩ পিএম, ২০২২-০৪-২৯
নগরের কোতোয়ালী থানাধীন রেলস্টেশন রোডে হযরত হাজী ভঙ্গি শাহ্ মাজারের সামনে থেকে লাল গ্রুপের সদস্য ৫ ছিনতাইকারীকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলো- মো.সুমন (২৪), মো. রাসেল (২৬), মো.শরিফ হোসেন সুমন (২৫), তপন দত্ত (৩৭) ও রেজাউর রহমান (৩০)। র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ জানান, কয়েকজন ছিনতাইকারী ভঙ্গি শাহ্ মাজারের সামনে সমবেত হওয়ার গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ২টি ধারালো চাকু, গাঁজা, ৪টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঈদ-উল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের চলাচলের স্থানে পথচারীকে জিম্মি করে ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার ও টাকা ছিনতাই করে আসছিল। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited