চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আগামীকাল থেকে কমতে পারে ইন্টারনেটের গতি

ঢাকা অফিস :    |    ০১:৪০ পিএম, ২০২০-১০-২৯

আগামীকাল থেকে কমতে পারে ইন্টারনেটের গতি

ভারতের একটি সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণ কাজ শুরু হচ্ছে। ফলে শুক্রবার (৩০ অক্টোবর) থেকে ইন্টারনেটের গতি কিছুটা কম থাকতে পারে। বাংলাদেশের যেসব গ্রাহক ভারতের সেই সাবমেরিন ক্যাবলের আওতায় ইন্টারনেট ব্যবহার করেন শুধুমাত্র তারাই এ সমস্যায় পড়বেন। ভারতীয় এয়ারটেল লিমিটেডের গ্লোবাল সার্ভিসেস ম্যানেজমেন্ট সেন্টার বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশে তাদের সহযোগী প্রতিষ্ঠানকে ই-মেইলে জানিয়েছে, তাদের আইটুআই সাবমেরিন ক্যাবলের পরিবর্তন ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু হওয়ায় ইন্টারনেটসেবায় এই বিঘ্ন ঘটবে। এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম ৩০ অক্টোবর থেকে শুরু হয়ে ২ নভেম্বর পর্যন্ত চলতে পারে। ফলে ৪ দিন নাগাদ এ সমস্যা চলতে পারে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মসিউর রহমান বলেন, ‘আমাদের দুটি সাবমেরিন ক্যাবলে কোনো সমস্যা নেই। সমস্যা হতে পারে যেসব ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল (আইটিসি) অপারেটর ভারত থেকে ব্যান্ডউইথ আনছে তাদের দিক থেকে।’ তিনি আরও বলেন, ‘দেশে বর্তমানে ইন্টারনেট ব্যান্ডউইথের চাহিদা দুই হাজার জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড)। এর মধ্যে আমাদের কাছ থেকে নেয়া হয় এক হাজার ২৭৫ জিবিপিএস। বাকিটা আসে আইটিসি অপারেটরদের মাধ্যমে ভারত থেকে।’ এর আগে ২৬ অক্টোবর জানানো হয়েছিল, ২৭ অক্টোবর থেকে এই কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। ভারতীয় এয়ারটেল লিমিটেডের পক্ষে আরও বলা হয়েছে, কাজের অগ্রগতি ও আবহাওয়ার অবস্থার ওপর নির্ভর করে সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। এই খাতের বিশেষজ্ঞরা বলছেন, চেন্নাইয়ের সঙ্গে সিঙ্গাপুরের সংযোগকারী সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণ কাজের জন্য কিছু এলাকায় ইন্টারনেট ব্যবহারকারীরা ৪ দিন ধীরগতির সেবা পেতে পারে। ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে বা আইআইজি এবং ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) অপারেটর ফাইবার অ্যাট হোম গ্লোবাল লিমিটেডের বাণিজ্য বিভাগের প্রধান মসিউর রহমান বলেন, ‘দেশের আইটিসি অপারেটররা ভারতের চেন্নাই এবং মুম্বাই থেকে তাদের সাবমেরিন কেবলের ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহ নিয়ে থাকে। বেনাপোল সীমান্ত হয়ে এই ব্যান্ডউইথ দেশে আসে। যেসব আইটিসি চেন্নাই থেকে ‘আইটুআই’ সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইথ নিয়ে থাকে, তাদের জন্য সমস্যা হতে পারে। কারণ ‘আইটুআই’ সাবমেরিন কেবলের চেন্নাই থেকে সিঙ্গাপুর রুটের লিঙ্কের মেরামত কাজ চলবে আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত।’ তিনি আরও বলেন, ‘যদিও বাংলাদেশের দুটি সাবমেরিন ক্যাবলে কোনো সমস্যা নেই, তারপরও দেশের গ্রাহকরা এই ৪ দিন ইন্টারনেটের গতি নিয়ে কিছুটা সমস্যায় পড়তে পারেন। কারণ আইটিসি অপারেটররা চেন্নাই থেকে ভাগাভাগি করে ইন্টারনেট ব্যান্ডউইথ নিয়ে থাকে।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর