চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

কক্সবাজারে বাঁকখালীতে স্থাপিত রাবার ড্যাম অকেজো : ক্ষতিগ্রস্ত ৬০ হাজার কৃষক

কক্সবাজার প্রতিনিধি:    |    ০৭:২০ পিএম, ২০২১-০১-২৫

কক্সবাজারে বাঁকখালীতে স্থাপিত রাবার ড্যাম অকেজো : ক্ষতিগ্রস্ত ৬০ হাজার কৃষক

কক্সবাজারের বাঁকখালী নদীর উপর নির্মিত রাবার ড্যাম সংস্কার কাজের চরম ধীরগতির কারণে কক্সবাজার সদর এবং রামু উপজেলার প্রায় ৬০ হাজার কৃষক চাষাবাদ জন্য পানি পাচ্ছে না। এতে প্রায় ১৩ হাজার হেক্টর জমি অনাবাদি থেকে যাবে বলে মনে করছেন স্থানীয় কৃষকরা।
কৃষকদের দাবি, শহরের পার্শ্ববর্তী চান্দের পাড়া এবং পিএমখালী অংশে নির্মিত রাবার ড্যামটি জরুরি ভিত্তিতে সংস্কারের কথা থাকলেও ঠিকাদার এবং স্থানীয় সরকার প্রকৌশল অফিস চরম গাফেলতী এবং অনিয়ম দূর্নীতির কারনে অনেকে পথে বসার অবস্থা হয়েছে। তাই দ্রুত রাবার ড্যাম পুনঃ নির্মাণসহ সংস্কারের দাবি জানিয়েছেন সচেতন মহল।
পিএমখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শহীদুল্লাহ বলেন, ১৯৯৫ সালে স্থানীয় কৃষকদের ব্যাপক চাহিদার ভিত্তিতে ঝিলংজা ইউনিয়নের চান্দের পাড়া এবং পিএমখালী ইউনিয়নের ঘাটকুলিয়াপাড়া অংশে নির্মিত রাবার ড্যামটি প্রায় ১ বছর ধরে অকেঁজো হয়ে পড়েছে। সেটার এক অংশে ধ্বসে পড়ার কারনে রাবার ড্যাম ফুলাতে না পারায় এখন ভরামৌসুমে কৃষকরা চাষাবাদের জন্য পানি পাচ্ছে না। আমার জানা মতে সেখানে সরকার দ্রুত রাবার ড্যাম সংস্কারের জন্য ঠিকাদার নিয়োগ করে কাজ করছে তবে কাজ খুবই ধীরগতির বর্তমানে কাজের ৩০% ও শেষ হয়নি। মাত্র কয়েকজন শ্রমিক দিয়ে কাজ করা হচ্ছে এতে কাজ শেষ হতে কয়েক বছর সময় লাগতে পারে এতে সাধারণ কৃষকরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই আমি রাবার ড্যাম পুনঃ নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবি জানাচ্ছি।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে এই রাবার ড্যামের কারনে কক্সবাজার সদর উপজেলার ৮ হাজার এবং রামু উপজেলা ৫ হাজার হেক্টর জমিতে চাষাবাদের জন্য পানির সুবিধা পায় প্রায় ৬০ হাজার কৃষক। ১৯৯৫ সালে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর হতে এই রাবার ড্যাম নির্মাণ করা হলেও এ পর্যন্ত ৩ বার বড় ধরনের সংস্কার বা মেরামত করতে হয়েছে। তবে প্রতিবারেই কাজ হয়েছে খুবই দ্রুত কিন্তু বর্তমানে সংস্কার কাজ হচ্ছে অত্যন্ত ধীর গতিতে এতে সাধারণ কৃষকরা বর্তমানেও চাষাবাদের জন্য পানি না পেয়ে চরম ক্ষতির সম্মুখিন হচ্ছে এবং আগামীতেও ব্যাপক ক্ষতির আশংকা করছে।
রাবার ড্যাম সংস্কারের কাজ করা ঠিকাদার ফারুক বলেন, আমি অন্যজনের কাছ থেকে কাজটি নিয়েছি এলজিইডির কর্মকর্তাদের অনুরোধে। সেখানে যে বাজেট ধরা ছিল সেটা বর্তমানে খরচ হয়ে গেছে জানিনা বাকি কাজ কিভাবে করবো সে বিষয়ে এলজিইডি কর্মকর্তাদের সাথে আমার কথা হচ্ছে। আমি চেষ্টা করছি দ্রুত কাজ শেষ করার জন্য।
ঝিলংজা ইউনিয়নের ঘাটপাড়া এলাকার কৃষক আবদুল আলীম বলেন, আমরা দীর্ঘ বছর ধরে বাঁকখালী নদীর পানির উপর নির্ভরশীল হয়ে চাষাবাদ করি বর্তমানে রাবার ড্যামের সমস্যার কারনে পানি না পাওয়ায় শীতকালীন সবজি চাষ করতে পারিনি। আমার ২ হেক্টর জমির মধ্যে খুব অল্প জমিতে শীতকালীন সবজি চাষ করেছি তাও পানির অভাবে ভাল ফলন হয়নি।
পিএমখালী ঘাটকুলিয়াপাড়ার কৃষক শহিদুল ইসলাম বলেন, আমি রাবার ড্যামের খুব কাছের মানুষ তবুও আমি পানি পাচ্ছিনা। আর পানি না হলে চাষাবাদ করা কঠিন। যেহেতু আমাদের আর কোন বিকল্প আয় নেই তাই কৃষিকাজের উপর নির্ভরশীল। এখন রাবার ড্যামের সমস্যার কারনে এলাকার শত শত কৃষক খুবই কষ্টে আছে।
তিনি জানান, মূলত বাকঁখালী নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করায় রাবার ড্যামের নীচ থেকে মাটি সরে যাওয়ায় রাবার ড্যামটি ধ্বসে পড়েছে। আর বর্তমান সংস্কার কাজ খুবই নিম্নমানের সামগ্রী  দিয়ে হচ্ছে এতে কিছুদিন পরে আবারো ধ্বসে পড়ার আশংকা আছে অন্যদিকে সরকারি কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে।
এদিকে বাঁকখালী রাবার ড্যাম ব্যবস্থাপনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বেদারুল আলম বলেন, মূলত প্রায় ৫ বছর ধরে কোন নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি না থাকায় রাবার ড্যামটি অভিভাবকহীন হয়ে পড়েছে। তাই আমি মনে করি দ্রুত নির্বাচনের মাধ্যমে কৃষকদের কাছে রাবার ড্যামের দায়িত্ব দেওয়া হলে সবার জন্য উপকার হবে। এ ব্যপারে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আকতার সুইটি বলেন, সরকারি কাজে ধীরগতি হওয়ার কারন নেই হয়তো কোন লজিস্টিক কারনে ধীরগতি হতে পারে। তবুও আমাদের পক্ষ থেকে কাজ দ্রুত শেষ করার তাগাদা দেওয়া হবে।
 

রিটেলেড নিউজ

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত


মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর