শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ১১:৩৭ এএম, ২০২১-১২-২৯
সীতাকুণ্ডে ট্রেনের সঙ্গে ট্যাংক লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ট্রেনের ইঞ্জিন ও লরি ক্ষতিগ্রস্ত হয়।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত ১২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখি ট্রেন তূর্ণা নিশীথার সঙ্গে বাড়বকুণ্ডের এসকেএম জুটমিল গেইট ক্রসিংয়ে ট্যাংক লরির সংঘর্ষ হয়। এতে দুইজন আহত হয়েছেন। তারা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
জানা যায়, দুর্ঘটনায় ট্যাংক লরি দুমড়ে-মুচড়ে যায়। তবে চালক আগেই গাড়ি থেকে নেমে যান। দুর্ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় কুমিরায় আটকা পড়ে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া উদয়ন এক্সপ্রেস ট্রেন। কুয়াশার কারণে উদ্ধার তৎপরতা চালাতে বেগ পেতে হয়।
লোকোমাস্টার মুজিবুর রহমান ভূইয়া জানান, রিলিফ ট্রেন গিয়ে নতুন ইঞ্জিন লাগানোর পর এক লাইনে ট্রেন চলাচল শুরু হয়। রেললাইনে মেরামতের কাজ করছে রেলওয়ে পূর্বাঞ্চল।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মো. নাজিম উদ্দিন বলেন, ট্রেন যাওয়ার সময় লেভেল ক্রসিংয়ে ট্যাংক লরিটি উঠে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পূর্বাঞ্চলের ডিভিশনাল ট্রান্সপোর্টেশন অফিসার (ডিটিও) তারেক মোহাম্মাদ ইমরান বলেন, ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। একটি লাইন এখনও বন্ধ রয়েছে। সেখানে কাজ চলছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited