শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৭:৪১ পিএম, ২০২২-০৫-১৪
বিসিবি একাদশের বিপক্ষে শ্রীলংকার দুদিনের প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও প্রস্তুতিতে তাদের কোনো সমস্যা হয়নি। ইনডোরে তারা ব্যাটিং-বোলিং অনুশীলন সেরেছেন। শ্রীলংকা দল বাংলাদেশে আসার পর থেকে বৃষ্টি হচ্ছে।
কাল সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক দিমুথ করুনারত্নে বলেন, ‘শ্রীলংকায় কয়েক সপ্তাহ অনুশীলন করেছি আমরা। কন্ডিশন প্রায় একইরকম। প্রস্তুতি ম্যাচ বড় কোনো পার্থক্য গড়ে দেবে, এমনটা নয়। এখানেও আমরা যথেষ্ট অনুশীলন করেছি। সিরিজের জন্য আমরা প্রস্তুত।’
রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে শ্রীলংকার এখন কঠিন সময় যাচ্ছে। দেউলিয়া হয়ে যাওয়া দেশটি এখন বিশ্ব গণমাধ্যমের অন্যতম মুখরোচক টপিক। করুনারত্নেকেও শুনতে হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন। তবে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি।
করুনারত্নে বলেন, ‘সবাই জানে কী ঘটছে। আমরা এখানে এসেছি ক্রিকেট খেলতে। শুধু ক্রিকেট নিয়েই ভাবছি। আমরা শুধু একটি কাজই করতে পারি, তা হলো দেশের মানুষের জন্য একটি ভালো ফল নিয়ে যাওয়া।’
তিনি বলেন, ‘ক্রিকেট শ্রীলংকায় এক নম্বর খেলা। সবাই এখানে আমাদের সিরিজ জেতার দিকে তাকিয়ে আছে। দেশে যত সমস্যাই হোক, যদি খেলা চলে সবাই ক্রিকেটের দিকে মনোযোগ দেয়। আমরা সবাই জানি দেশে কী হচ্ছে, আমরা সিরিজ জিতে মানুষকে কিছু আনন্দ দিতে চাই।’
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited