শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৪৪ পিএম, ২০২২-০৬-০৫
চট্টগ্রাম সীতাকুণ্ড বি/এম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে মাবিবক বিপর্যয় নেমে এসেছে।
ঘটনার সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থল থেকে অন্তত চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়ি ঘরের জানালার কাঁচ ভেঙে পড়ে।
জানা যায় বিস্ফোরণ শব্দ বিশ কিলোমিটার দূর থেকে শুনা যায়। মুহুর্তে পাল্টে যায় চট্টগ্রাম শহরের পরিবেশ! আহতদের আত্মচিৎকার আর স্বজনহারাদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি উঠে চট্টগ্রামে মেডিকেল হাসপাতালের। প্রিয় মানুষটির সন্ধানে স্বজনদের আনাগোনা আর রক্ত সংকটে হাহাকারে ভিন্ন পরিস্থিতি দেখা দেয় হাসপাতাল প্রাঙ্গন।
গভীর রাতে সুনসান নিরবতা ভেঙ্গে রাত ১১ টা থেকে ভোর পর্যন্ত আহতদের নিয়ে বিরামহীন সাইলেন বাজিয়ে একের পর এক এম্বুল্যান্স ছুটে আসে হাসপাতালে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বি/এম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ ফায়ার সার্ভিস কর্মীসহ অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে।
শনিবার রাতে লাগা আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট। ধারণা করা হচ্ছে এই আগুন লেগেছে রাসায়নিকের কন্টেইনার বিস্ফোরণ থেকে।
এতে ফায়ার সার্ভিস কর্মী, পুলিশসহ আহত হয়েছেন প্রায় দুই শতাধিক।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট কাজ করছে। তবে কনটেইনার ডিপোতে কোনো পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান।
এতে আগুনে বেশ হতাহতের আশঙ্কা করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এরই মধ্যে আহত প্রায় ২০০ জনকে বিভিন্ন মেডিক্যালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক বলেন, এখন পর্যন্ত ৩২জনের মৃত্যু নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় পরিস্থিতি নিয়ে ফায়ার সার্ভিস জানায়, রাতে আগুন লাগার খবর পায় তারা। এরপর তারা ঘঘটনার স্থলে আটটি ইউনিট কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণ আনতে কিছু পরে সেখানে যোগ দেয় আরো ১২টি ইউনিট। বর্তমানে এ ভয়াবহ আগুন নেভাতে কাজ করছে ২৯টি ইউনিট।
রাত ১১টার দিকে ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতেকনটেইনার বিস্ফোরণ শুরু হয়। এতে আগুন লেলিহান শিখা দ্রুতার সাথে ছড়িয়ে পড়তে থাকে।
ভয়াবহ এই বিস্ফোরিত অগ্নিকান্ডে কিছুক্ষণ পর পর কনটেইনার বিস্ফোরণের শব্দ শোনা যায়।
স্থানীয়রা জানান, বিস্ফোরণের বিকট শব্দে অনেক বাসাবাড়ির জানালার কাচ ভেঙে গেছে। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ভয়ে অনেকে মালামাল সরানোর চেষ্টা করছেন।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ২৯টি ইউনিট কাজ করছে।
মুহূর্তে গুরুতর আহতদের অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়েছে। কনটেইনার ডিপোর কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছে। কর্মীরা জানিয়েছেন কনটেইনারগুলোতে রাসায়নিক পদার্থ ছিল।
এই বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আগুনের ভয়বহতার কারণে কনটেইনার ডিপোর ভেতরে প্রবেশ করা যাচ্ছে না। কেমিক্যালের কারণে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এই বিষয়ে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, বিস্ফোরণে তাদের থানার কনস্টেবল তুহিনের এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আরো অন্তত পাঁচ কনস্টেবল, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন এবং শিল্প পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন। এ ছাড়া ফায়ার সার্ভিসের পাঁচ কর্মীর মৃত্যুসহ কয়েক সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোর আগুন নেভাতে কাজ করছে সেনাবাহিনীর ১৫০ থেকে প্রায় ২০০ সদস্যের একটি দল। আগুন নেভানোর পাশাপাশি ছড়িয়ে পড়া কেমিক্যাল নিয়ন্ত্রণেও কাজ করছেন তারা।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited