শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৮:৫৭ পিএম, ২০২৬-০৮-২২
ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফে আধ্যাত্মিক সাধক ও উপমহাদেশের অন্যতম ওলিয়ে কামেল শাহ্সুফী মাওলানা সৈয়দ গোলামুর রহমান মাইজভা-ারীর নাতি এবং গাউছিয়া রহমান মঞ্জিলের শাজ্জাদানশীন শাহ্সুফী মাওলানা ছৈয়দ মুজিবুল বশর মাইজভাণ্ডারীর ৩ দিনব্যাপী পবিত্র খোশরোজ শরীফ শনিবার (২২ আগস্ট) আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
গাউছিয়া রহমান মঞ্জিল ও আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশনের আয়োজনে ২০ থেকে ২২ আগস্ট পর্যন্ত মাইজভাণ্ডার শাহী ময়দানে অনুষ্ঠিত হয় এ মাহফিল। সমাপনী দিনে শাজ্জাদানশীন হযরতুলহাজ্ব শাহ্সুফী মাওলানা ছৈয়দ মুজিবুল বশর মাইজভাণ্ডারীর মাহফিলে তকরির পেশ করেন। তাঁর আগমনকে ঘিরে শাহী ময়দান ও আশপাশের এলাকায় ভক্তদের ব্যাপক সমাগম ঘটে।
মাহফিল শেষে বিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন শাহ্ধসঢ়;সুফী মাওলানা ছৈয়দ মুজিবুল বশর মাইজভাণ্ডারী।
৩ দিনব্যাপী খোশরোজ শরীফ উপলক্ষে গাউছিয়া রহমান মঞ্জিলের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মাইজভাণ্ডার দরবার শরীফে রওজা গোসল, গিলাফ ছড়ানো, খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, জিকির-আজগার ও আলোচনা সভা।
সমাপনী দিন শনিবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক আশেকানে মাইজভাণ্ডারী ও ভক্ত বিভিন্ন যানবাহনে মাইজভাণ্ডার শরীফে আসেন। এতে মাইজভাণ্ডার এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নাজিরহাট থেকে মাইজভাণ্ডারপর্যন্ত কয়েক কিলোমিটার সড়কজুড়ে ভক্তদের বহনকারী বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।
খোশরোজ শরীফ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় প্রশাসন এবং দেশের বিভিন্ন এলাকা থেকে আগত আশেকানে মাইজভাণ্ডার ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশনের পক্ষে শাহাজাদা ছৈয়দ নূরুল বশর মাইজভাণ্ডারী।
বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নে ‘বাবা (ইয়াবা) সোলায়মান’ নামে পরিচিত এক মাদক বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ের ১৩টি প্রà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসভার প্রধান সড়কে অবশেষে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত হকার উচ্ছেদ অভিযান। à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : ভ্রমণের আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে। বান্দরবানের থানচি উপজেলার পর্যটনকেন্দ্র তিন্দু মুখ এà¦...বিস্তারিত
লামা প্রতিনিধি : : “শিক্ষকদের পাশে থাকুন: পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং ভবিষ্যৎ রূপায়ণে ৬০ বছর”—এই প্রতিপাদ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited