শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি : | ০৫:৪৬ পিএম, ২০২৬-১১-১৯
আনোয়ারা উপজেলায় চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বক্সের ভেতরে থাকা কয়েকটি প্লাস্টিকের চেয়ার পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত হয় আসবাবপত্রও। এ ঘটনায় অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, চাতরী চৌমুহনীতে পুলিশের একটি ছোট অস্থায়ী ট্রাফিক পুলিশ বক্স রয়েছে।
রাতে দুর্বৃত্তরা সেখানে হামলা চালিয়ে বক্সের একটি কাচ ভাঙচুর করে এবং ভেতরে আগুন ধরিয়ে দেয়। এতে পুলিশের একটি প্লাস্টিকের চেয়ার পুড়ে যায়।
তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও বলেন, এ ঘটনায় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। এ ছাড়া তৈলারদ্বীপ এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির সময় আরও সাতজনকে আটক করা হয়। সব মিলিয়ে এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নতুন করে আরও একটি মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।
বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের ফটিকছড়িতে বিক্ষোভ মিছà¦...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারায় দেশিয় অস্ত্র হাতে মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে তারা স্থানীয় সà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আবু রেজা মুহাম্মদ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত মওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ-এঁর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে ম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আলীকদম উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সাফকাত আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited