চট্টগ্রাম   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

আইনজীবী আলিফের নামে বাকলিয়া এক্সেস রোডের নামকরণের দাবি

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:২৬ পিএম, ২০২৬-১১-১৫

আইনজীবী আলিফের নামে বাকলিয়া এক্সেস রোডের নামকরণের দাবি

চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডের নাম পরিবর্তন করে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নামে নামকরণের দাবি জানিয়েছেন আইনজীবীরা। 

এ দাবিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতারা।

রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীনের নেতৃত্বে আইনজীবীদের একটি প্রতিনিধি দল সিডিএ চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি হস্তান্তর করেন।

স্মারকলিপিতে বাকলিয়া এক্সেস রোডের নাম পরিবর্তন করে ‘শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ এক্সেস রোড’ করার দাবি জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, সাইফুল ইসলাম আলিফ ছিলেন একজন নিষ্ঠাবান, দায়িত্বশীল ও মানবিক আইনজীবী। আইনের শাসন, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও সক্রিয় ভূমিকা পালন করেন। গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে তিনি ছিলেন সাহসী ও সক্রিয় যোদ্ধা।

এতে আরও বলা হয়, ২০২৪ সালের ২৬ নভেম্বর আদালত প্রাঙ্গণে ফ্যাসিবাদের সহযোগীদের হাতে নির্মমভাবে হত্যার শিকার হন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। তার স্মৃতি চিরস্মরণীয় করে রাখা এবং নতুন প্রজন্মের কাছে তার আদর্শ তুলে ধরতে বাকলিয়া এক্সেস রোড তার নামে নামকরণ করা প্রয়োজন।

সিডিএ চেয়ারম্যান প্রতিনিধি দলের বক্তব্য শোনেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান, অ্যাডভোকেট জালাল উদ্দিন পারভেজ, অ্যাডভোকেট সাদিয়া খানসহ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অন্যান্য নেতারা। 

রিটেলেড নিউজ

এসপি জাহাঙ্গীরের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

এসপি জাহাঙ্গীরের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রাà...বিস্তারিত


চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি শামসুল হক

চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি শামসুল হক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপà...বিস্তারিত


চট্টগ্রামে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১৪৫ জন

চট্টগ্রামে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১৪৫ জন

নিজস্ব প্রতিবেদক : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেà¦...বিস্তারিত


স্বামীর মুঠোফোন হ্যাক হয়েছিল, দাবি এসপি জাহাঙ্গীরের স্ত্রীর

স্বামীর মুঠোফোন হ্যাক হয়েছিল, দাবি এসপি জাহাঙ্গীরের স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্à...বিস্তারিত


হীরকজয়ন্তীর রঙে রঙিন চবি ক্যাম্পাস

হীরকজয়ন্তীর রঙে রঙিন চবি ক্যাম্পাস

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উদ্যাপন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো ক্যাম্à...বিস্তারিত


যে অভিযোগে এসপি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

যে অভিযোগে এসপি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

নিজস্ব প্রতিবেদক : ‘ডিসেম্বরে জীবন-মরণ বাজি। জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’-এমন বার্তা হোয়াটসঅ্যাপে পাঠানোর অভিযোà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর