চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রক্তদান কর্মসূচীর মাধ্যমে রেড ক্রিসেন্ট চট্টগ্রামের আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক    |    ১২:২৩ পিএম, ২০২১-০২-২২

রক্তদান কর্মসূচীর মাধ্যমে রেড ক্রিসেন্ট চট্টগ্রামের আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস ২০২১ উদ্যাপন উপলক্ষ্যে বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালিত হয়। তারই ধারাবাহিকতায় প্রভাতফেরী সহকারে শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ, ভ্রাম্যমাণ রক্তদান কর্মসূচী ও মাতৃভাষার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসের শুরুতে আয়োজিত প্রভাতফেরীতে অংশগ্রহণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য সাফকাত জাহান, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, ইউনিট লেভেল অফিসার আবদুর রশিদ খান, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ইসমাইল হক চৌধুরী ফয়সাল, যুব উপ প্রধান-২ মঈনুল ইসলাম,  সাংগঠনিক ও দপ্তর বিভাগীয় প্রধান আ.ন.ম তামজীদ, স্বাস্থ্য ও সেবা বিভাগীয় প্রধান জনি চৌধুরী, রক্ত বিভাগীয় প্রধান আমিনুল হক তারেক, বন্ধুত্ব ও সাংস্কৃতিক বিভাগীয় গাজী ইফতেখার হোসেন ইমু, প্রধান প্রচার ও প্রকাশনা বিভাগীয় প্রধান কৃষ্ণ দাশ, কার্যকরী পর্ষদ সদস্যবৃন্দসহ ৪৫ জন যুব স্বেচ্ছাসেবক। মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য আলোচনায় প্রধান অতিথি বলেন, আজকের দিনটি বাঙালী জাতির জন্য অনেক অহংকারের। মাতৃভাষার আন্দোলন বাঙ্গালী জাতি চেতনার বাতিঘর হিসেবে কাজ করে। কোনো জাতি ভাষার জন্য লড়াই করেনি কিন্তু বাঙালী জাতি ভাষার জন্য জীবন দিয়েছে। তাদের বিপ্লবী চেতনায় আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। আজকের এদিনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।
পরবর্তীতে অতিথিগণ শহীদ মিনার সংলগ্ন সিনেমা প্যালেস মোড়ে আয়োজিত উন্মুক্ত রক্তদান কর্মসূচীর উদ্ধোধন ঘোষণা করেন এবং উক্ত কর্মসূচীতে ১৬ ব্যাগ রক্ত সংগ্রহীত হয়।
রেড ক্রিসেন্ট কার্যক্রমের অন্য একটি কর্মসূচীর নগরীর জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় এতে ৩৫ ব্যাগ রক্ত সংগ্রহীত হয়। দুপুরে কদম মোবারক এতিমখানায় এতিম শিশুদের বিনামূল্যে ২০০ জনের রক্তের গ্রæপ নির্ণয় কর্মসূচী সম্পন্ন হয়। এছাড়া শহীদ মিনার প্রাঙ্গনে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব স্বেচ্ছাসেবকদের একটি দক্ষ টিম প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান ও ২১ ফেব্রæয়ারী প্রথম প্রহর থেকে শহীদ মিনারে শৃঙ্খলা কার্যক্রম, মিনারের প্রবেশ পথে মাস্ক পরিধান নিশ্চিত করণ কার্যক্রম পরিচালনা করেছে।

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর