শিরোনাম
মোহাম্মদ মাসুদুজ্জামান (রাজীব) | ০৫:০৮ পিএম, ২০২৪-১২-০৭
ফেনীতে র্যাবের মাদক বিরোধী অভিযানে ৩৯৯ বোতল ফেনসিডিল ও ২৫ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করে র্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক দল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কিছু মাদক ব্যবসায়ী একটি প্রাইভেট কারযোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী মডেল থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যম রামপুর এলাকায় র্যাব ক্যাম্প সংলগ্ন মদিনা অটো গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় র্যাবের চেক পোস্টের দিকে আসা সন্দেহজনক ০১টি প্রাইভেট কার থামানোর সংকেত দিলে গাড়িটি চেকপোস্টের সামনে থামিয়ে কয়েকজন ব্যক্তি গাড়ি থেকে নেমে কৌশলে পালিয়ে যাওয়ার সময় র্যাব সদস্যরা আসামি মোঃ মোস্তাক'কে (৩৫) গ্রেফতার করে হেফাজতে নেয়। সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার চিওড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। পরে গ্রেফতারকৃত আসামির দেখানো ও শনাক্তমতে প্রাইভেট কারের পিছনের ব্যাকডালার ভিতর বিশেষ কৌশলে রাখা ০২টি বাজারের ব্যাগ হতে ৩৯৯ বোতল ফেনসিডিল ও ০১টি বস্তা হতে ২৫ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
এবিষয়ে র্যাব-৭ এঁর সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন 'দৈনিক আমাদের চট্টগ্রাম'কে সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ সুকৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকদ্রব্য কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে কম দামে সংগ্রহ করে পরে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বেশি দামে বিক্রয় করতো। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য সহ অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited