চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

বিসিবির ক্রিকেট অপারেশনস ছাড়ছেন আকরাম খান

স্পোর্টস ডেস্ক :    |    ০৭:০১ পিএম, ২০২১-১২-২০

বিসিবির ক্রিকেট অপারেশনস ছাড়ছেন আকরাম খান

 

‘ক্রিকেট অপারেশনস ছেড়ে দিচ্ছেন আকরাম খান’- সোমবার বিকেল ৪টার পর আকরাম খানের সহধর্মিণী সাবিনা আকরাম খান ফেসবুকে এ স্ট্যাটাস দিয়েছেন। তার এই স্ট্যাটাসের পরপরই তোলপাড়! এটি কি সত্যি? দীর্ঘদিন জাতীয় দল পরিচালনা ও তত্ত্বাবধানের দায়িত্বে নিয়োজিত ক্রিকেট অপসের প্রধান পদ থেকে সত্যিই সরে দাঁড়াচ্ছেন আকরাম? নাকি তার স্ত্রী মজা করে দিয়েছেন এই স্ট্যাটাস?

খবরের সত্যতা জানতে একের পর এক ফোন আকরাম খানের কাছে। কিন্তু ততক্ষণে ফোন বন্ধ করে ফেলেছেন জাতীয় দলের এ সাবেক অধিনায়ক। পরে আকরাম খানের স্ত্রী সাবিনা খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘না! না! এমনি এমনিই এই স্ট্যাটাস দেওয়া হয়নি। আকরাম স্বেচ্ছায় ক্রিকেট অপস থেকে সরে দাঁড়াতে চাচ্ছে।’


কিন্তু এখন পর্যন্ত কোথাও কি আকরাম খান এমন ঘোষণা দিয়েছেন, আমি আর ক্রিকেট অপসে থাকব না? সাবিনা আকরামের জবাব, ‘না! তা বলেনি। আকরাম এখনও মিডিয়া বা অন্য কোনো ফোরামে এমন কোনো ঘোষণা দেয়নি।’ তাহলে এমন স্ট্যাটাসের ভিত্তি কী? সাবিনা আকরামের ব্যাখ্যা, ‘বলতে পারেন, এটা আমাদের পারিবারিক সিদ্ধান্ত।’

হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? সাবিনার জবাব, ‘ক্রিকেট নিয়ে জীবনের বড় একটা সময় পড়ে থাকলো আকরাম। আমরা চাই এখন সে ক্রিকেটের পাশাপাশি স্ত্রী-কন্যা তথা পরিবারকে আরও সময় দিক। কিন্তু ক্রিকেট অপারেশনসের মতো গুরুত্বপূর্ণ জায়গায় থাকলে তো সেটা সম্ভব নয়।’

তিনি আরও যোগ করেন, ‘তাই আমরা পারিবারিকভাবে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আকরাম আর ক্রিকেট অপারেশনসে থাকবে না। সে নিজ মুখেই আপনাদের মানে মিডিয়াকে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানাবে।’

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর