শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৬:২৮ পিএম, ২০২২-০৭-১৯
অবৈধ পাচারের অপেক্ষায় থাকা পশুর অঙ্গের একটি বিরাট চালান আটক করেছে মালয়েশিয়ার কাস্টমস পুলিশ। আটক পশুর অঙ্গগুলোর মাঝে রয়েছে ছয় টন হাতির দাঁত ও ১০০ কেজি প্যাঙ্গোলিনের আঁশ।
সোমবার চালানটি আটকের ঘোষণা দেয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃত চালানে হাতির দাঁত ও প্যাঙ্গোলিনের আঁশ ছাড়াও ২৫ কেজি গণ্ডারের শিং এবং আরো প্রায় ৩০০ কেজি পশুর মাথার কঙ্কাল, হাড় ও শিং রয়েছে।
পুলিশ জানায়, এটিই দেশটির ইতিহাসে সবচেয়ে বড় এমন অবৈধ চালান আটক। এর দাম তাদের হিসেবে ১.৮ কোটি ডলার বা প্রায় ১৭০ কোটি টাকা। গত ১০ জুলাই আফ্রিকা থেকে কনটেইনারে করে আসা একটি কাঠের চালানের ভেতর থেকে এই অঙ্গগুলো উদ্ধার করা হয়। মালয়েশিয়ার পুলিশ জানায়, এই অবৈধ চালানের চূড়ান্ত গন্তব্য মালয়েশিয়া ছিল না।
বন্য প্রাণি বাণিজ্য মনিটরিং গ্রুপ ‘ট্রাফিক'-এর দক্ষিণপূর্ব এশিয়ার পরিচালক কানিথা কৃষ্ণস্বামী এই ঘটনাকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘হুমকির মুখে থাকা নানা প্রজাতির এমন একটি চালান উদ্বেগজনক, এবং মালয়শিয়ার বন্দরগুলোকে এসব অঙ্গ পাচারের রুট হিসেবে ব্যবহার করার আমাদের যে সন্দেহ, তাকেই প্রমাণ করে।
সূত্র : ডয়চে ভেলে
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited