শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৮:৩৩ পিএম, ২০২৪-১১-১৪
দি ডেইলি পিপলস্ ভিউ এর সম্পাদক ও প্রকাশক, সাংবাদিক সমাজের অভিভাবক, আন্তর্জাতিক মিডিয়া ব্যাক্তিত্ব ওসমান গণি মনসুর কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টার’র সেক্রেটারী জেনারেল নির্বাচিত হওয়ায় ইন্টারন্যাশনাল মিডিয়া ও আন্তর্জাতিক ভোক্তা অধিকার ও আইনি সহায়তা সংস্থা ইউনাইটেজ কনজুমার প্রটেকশন এন্ড লিগ্যাল রাইটস ফাউন্ডেশন (ইউসিএলপিআরএফ) চট্টগ্রাম বিভাগীয় কমিটির যৌথ উদ্দেগ্যে আজ ১৪ই নভেম্বর বিকেল ৫ ঘটিকায় ওসমান গনি মনসুর এর বাস ভবন এ ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা ইন্টারন্যাশনাল মিডিয়া পরিচালক লন্ডন প্রবাসী সাংবাদিক মুনীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউসিএলপিআরএফ এর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউনাইটেজ কনজুমার প্রটেকশন এন্ড লিগ্যাল রাইটস ফাউন্ডেশন (ইউসিএলপিআরএফ) বাংলাদেশ শাখার নির্বাহী সভাপতি ডক্টর মোঃ সাজ্জাদ হোসাইন, উপস্থিত ছিলেন ইউসিএলপিআরএফ এর ডিভিশনাল কো-অর্ডিনেটর বাংলা সাংবাদিক মঈন উদ্দিন আহমেদ।
ভাইস প্রেসিডেন্ট লায়ন আসিফ গনি চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট শিক্ষাবিদ এস এম কামরুল ইসলাম, ডিভিশনাল ডিপুটি সেক্রেটারি নারী উদ্যোক্তা মিস. ফারহানা আফরোজ, দৈনিক পৃর্বদেশ এর ফটোসাংবাদিক হায়দার আলী, দৈনিক চট্টগ্রাম মন্চ এর ফটো সাংবাদিক সাইদুল আজাদ প্রমুখ।
দি পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর বলেন দেশের সকল সেক্টর এ বৈষম্য মুক্ত করে সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে বর্তমান সরকার। দেশে গনতন্ত্র, আইনের শাসন, শৃঙ্খলা প্রতিষ্ঠা হলে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আসবে। সামাজিক ব্যবসা প্রসারের মাধ্যমে দেশের বেকারত্ব দূরীকরণে বিশাল ভূমিকা রাখবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited