চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে রাঙামাটিতে সেনা নেতৃত্বে কড়া নিরাপত্তা সমন্বয় সভা

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৬:৫২ পিএম, ২০২৬-০২-০৯

সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে রাঙামাটিতে সেনা নেতৃত্বে কড়া নিরাপত্তা সমন্বয় সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ ঘিরে পার্বত্য রাঙামাটি জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে সোমবার এক উচ্চপর্যায়ের নিরাপত্তা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি সেনানিবাসে অনুষ্ঠিত এই সভায় নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা, গুজব ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা কঠোর হাতে দমন করার বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত, সেনা টহল জোরদার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে নিরবচ্ছিন্ন সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় রাঙামাটি রিজিয়ন কমান্ডার কঠোর ভাষায় বলেন, নির্বাচনকে কেন্দ্র করে পার্বত্য এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। তিনি সকল নিরাপত্তা সংস্থাকে নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়ে বলেন, কোনো ধরনের গাফিলতি বা শৈথিল্যের সুযোগ নেই। তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়। সভায় জানানো হয়, সাধারণ ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনের দিন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রসমূহে সেনাবাহিনীর দৃশ্যমান উপস্থিতি থাকবে এবং প্রয়োজনে পোলিং সেন্টারের আশপাশে অবস্থান করে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সরাসরি সহায়তা প্রদান করা হবে। সভায় বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, জেলা প্রশাসন, গোয়েন্দা সংস্থা এবং জেলা নির্বাচন কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে সংশ্লিষ্ট সকল সংস্থা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কঠোর ও সমন্বিতভাবে দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর