চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

তামাকে কর বাড়ালে ধূমপান কমবে , উন্নয়ন সমন্বয়

আমাদের ডেস্ক :    |    ০৭:০৮ পিএম, ২০২৫-০১-১৩

তামাকে কর বাড়ালে ধূমপান কমবে , উন্নয়ন সমন্বয়

সিগারেটের ওপর কার্যকর করারোপ না করার ফলে সরকার প্রতি বছর ৬ হাজার ৬০০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। তামাকের ওপর বেশি পরিমাণ করারোপ করা হলে একদিকে ধূমপান কমবে এবং অন্যদিকে সরকারের রাজস্ব আয় অধিক হারে বৃদ্ধি পাবে।

আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

আসন্ন ২০২৫-২৬ অর্থবছরে সিগারেটে কার্যকর করারোপ বিষয়ক এই সংবাদ সম্মেলনে তামাক-বিরোধী নাগরিক সংগঠনের প্রতিনিধিরা আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে বাংলাদেশ হচ্ছে বিশ্বের পঞ্চম তামাক ব্যবহারকারী দেশ। তামাকের উচ্চ ব্যবহারের কারণে প্রতিবছর বিপুল সংখ্যক লোকের মৃত্যু হচ্ছে। এরমধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ মৃত্যুর হার প্রায় কাছাকাছি।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, চলতি অর্থবছরের মাঝামাঝি সময়ে সিগারেটের খুচরা মূল্য বাড়ানোর পাশাপাশি সকল স্তরের সিগারেটের ওপর সম্পূরক শুল্ক বাড়িয়ে ৬৭ শতাংশ করা হয়েছে। এর ফলে ধূমপানের হার যেমন কমবে তেমনি সরকার বাড়তি রাজস্বও পাবে। তবে অর্থ বছরের শুরুতেই এমন পদক্ষেপ নেয়া গেলে আরও বেশি সুফল পাওয়া যেতো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. শাফিউন নাহিন শিমুল, একই ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. সুজানা করিম এবং বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাজমুল ইসলাম, শাহীন উল আলম, বাবু কামরুজ্জামান এবং সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ ও শেখ মো. আসলাম সংবাদ সম্মেলনে তামাকের বিভিন্ন ক্ষতিকর দিকে নিয়ে আলোচনা করেন।

উন্নয়ন সমন্বয়ের গবেষণা পরিচালক আব্দুল্লাহ নাদভী বলেন, সিগারেটে কার্যকর করারোপ না করার ফলে সরকার প্রতি বছর ৬ হাজার ৬০০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। চলতি অর্থবছরের মাঝামাঝি সিগারেটে যথাযথ করারোপের যে উদ্যোগ নেয়া হয়েছে তাতে করে ৫ হাজার কোটি টাকার মতো বাড়তি রাজস্ব পাওয়া যবে। তবে এমন উদ্যোগ অর্থবছরের শুরুতে নেয়া হলে আরও প্রায় ২ হাজার কোটি টাকা রাজস্ব যোগ করা যেতো। রাজস্ব বাড়া-কমা নয়, বরং আগামী প্রজন্মকে সিগারেটের ক্ষতি থেকে সুরক্ষা দেয়ার জন্যই সিগারেটে যথাযথ করারোপ করা দরকার।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, নিম্ন স্তরের সিগারেটের ওপর সম্পূরক শুল্ক বাড়িয়ে অন্য উচ্চতর স্তরের সিগারেটগুলোর সমান (৬৭ শতাংশ) করা হয়েছে। যেহেতু কিশোর-তরুণরা মূলত নিম্ন স্তরের সিগারেটই ব্যবহার করেন, তাই এই স্তরের সিগারেটের ওপর কর হার বাড়ানো ভালো উদ্যোগ। সিগারেটে কার্যকর করারোপের মাধ্যমে আসন্ন বছরে ধূমপানের হার উল্লেখযোগ্য মাত্রায় কমানোর পাশাপাশি চলতি বছরের চেয়ে ২০ শতাংশ বাড়তি রাজস্ব পাওয়া সম্ভব হবে।

রিটেলেড নিউজ

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত


রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত


জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর