শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৪:৪৩ পিএম, ২০২১-১২-১২
করোনাভাইরাসের কারণে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ২০২০-২১ মৌসুম মাঠে গড়ায়নি। তবে আজ থেকে শুরু হয়েছে ২০২১-২২ মৌসুমের খেলা।
নবম আসরের প্রথম রাউন্ডে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লড়ছে দুইবারের চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি নর্থ জোন। অন্যদিকে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি বিসিবি সাউথ জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন।
এরপর ১৯ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের লড়াই। এই রাউন্ডে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে ওয়ালটন সেন্ট্রাল জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন। অন্যদিকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লড়বে বিসিবি সাউথ জোন ও বিসিবি নর্থ জোন।
তৃতীয় ও শেষ রাউন্ড মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর থেকে। এই রাউন্ডে চট্টগ্রামে মুখোমুখি হবে বিসিবি সাউথ জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোন। আর ইসলামী ব্যাংকের মুখোমুখি হবে বিসিবি নর্থ জোন।
২ থেকে ৬ জানুয়ারি মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে এবারের আসরের ফাইনাল।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited