চট্টগ্রাম   বুধবার, ৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

প্রধানমন্ত্রীর উপদেষ্টা • ব্যাটারিচালিত অটোরিকশা পরিবেশবান্ধব, অনেক কর্মসংস্থান তৈরি করছে

ঢাকা অফিস :    |    ০৫:০৭ পিএম, ২০২৬-১০-০৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টা • ব্যাটারিচালিত অটোরিকশা পরিবেশবান্ধব, অনেক কর্মসংস্থান তৈরি করছে

ব্যাটারিচালিত অটোরিকশার বেশকিছু ইতিবাচক দিক রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, এসব যানবাহন পরিবেশবান্ধব, অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করছে এবং নগরবাসীর যাতায়াতের সুবিধা হচ্ছে। ইতিবাচক দিক থাকলেও এগুলো লাগামহীন ও নিয়ন্ত্রণহীনভাবে চলতে দেওয়া হবে না
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
ব্যাটারিচালিত অটোরিকশার বিষয়ে উপদেষ্টা বলেন, এ ধরনের ব্যাটারিচালিত যে অটোগুলো আছে, এগুলোর কতগুলো পজিটিভ দিক আছে, আমরা সেটা রিকগনাইজ (স্বীকার) করি।
এসব যানবাহন পেট্রোল বা ডিজেলের মতো তরল জ্বালানি ব্যবহার না করায় এর একটি ইতিবাচক দিক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটা পরিবেশবান্ধব, এটা অনেক মানুষের এমপ্লয়মেন্ট জেনারেট করছে, এই ব্যাপারগুলো তা মানুষের সুবিধাও হচ্ছে আসলে।
নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, গতকাল আমি গাড়ি ছাড়াই বেরিয়েছি। রিকশার জন্য দীর্ঘসময় অপেক্ষা করেছি, অনেক অপেক্ষা করে একটা রিকশা পেয়েছি।
তিনি বলেন, আমি সেই রিকশায় যখন যাচ্ছি, আমি দেখেছি অসংখ্য মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, হাঁটছেন। কারণ আমাদের শহরে তো আসলে মানুষের পরিবহনের অবস্থাও ভালো না। সো, এই সুবিধাটাও আছে।
তবে ব্যাটারিচালিত অটোরিকশার ইতিবাচক দিক থাকলেও এগুলো লাগামহীন ও নিয়ন্ত্রণহীনভাবে চলতে দেওয়া হবে না বলে জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
তিনি বলেন, একেবারে একপথে একেবারে লাগামহীন, নিয়ন্ত্রণহীনভাবে আসলে চলতে পারে না। বিশেষ করে পাঁচ আগস্টের পরেই ঘটনাটা এভাবে ঘটেছে। মেইন রাস্তা ব্লক হয়ে যাচ্ছে, অনেকে প্রশিক্ষিত নন।
ব্যাটারিচালিত এসব যানবাহনের গতি অনুযায়ী নিরাপত্তা ও যান্ত্রিক মান নিয়েও প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন তিনি। জাহেদ উর রহমান বলেন, সবচেয়ে জরুরি কথাটা হচ্ছে এই ভেহিকেলগুলোর... যখন পায়ে কেউ রিকশা চালায় সেটার একটা গতি থাকে, কিন্তু এই ভেহিকেলগুলোর যে গতি সে অনুযায়ী এর সেফটি স্ট্যান্ডার্ড, মেকানিক্যাল লেভেলও ভালো না।
এসব বিষয় বিবেচনায় নিয়ে সরকার ব্যাটারিচালিত অটোরিকশার জন্য একটি নীতিমালা প্রণয়নের কাজ করছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করা হচ্ছে। 
নীতিমালায় লাইসেন্সিং, চলাচলের এলাকা, গতি, যান্ত্রিক বৈশিষ্ট্য ও নিরাপত্তার বিষয়গুলো নির্ধারণ করা হবে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বসে সরকার এটার কী ক্রাইটেরিয়া থাকবে, লাইসেন্সিং কীভাবে হবে, তারা সেটা কোথায় চলতে পারবে, এটার স্পিড কেমন হবে, এটার মেকানিক্যাল ক্যারেক্টারিস্টিকস কেমন হবে, এটার সিকিউরিটি কেমন হবে নিশ্চিত করে তারপর আসলে সরকার এটার ব্যবস্থা নেবে, সরকার কিন্তু ব্যবস্থা নেবে। এটা নিশ্চিত বাস্তবায়িত হবে।
এ সময় ব্যাটারিচালিত রিকশার অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে এনসিপি ও জামায়াত নেতাদের অবস্থানের প্রসঙ্গ ওঠে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো কোনো বিষয়ে অবস্থান নিতেই পারে। এখন ওনারা যদি এই রাজনৈতিক অবস্থান নিয়ে থাকেন, আসলে এটাই ডেমোক্রেসি। উনি নিয়েছেন, উনি মনে করছেন এবং উনি চেষ্টা করছেন টু কানেক্ট টু দ্য পিপল।
তবে কোনো রাজনৈতিক দলের অবস্থান ভুল হলে তার রাজনৈতিক মূল্য দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। জাহেদ উর রহমান বলেন, উনি যদি ভুল অবস্থান নিয়ে থাকেন, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী যদি মনে করে, এই শহরের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী যদি মনে করে উনি ভুল অবস্থান নিয়েছেন, তাহলে কিন্তু এটার পলিটিক্যাল প্রাইস ওনারা পে করবেন।
অবৈধ বিদ্যুৎ সংযোগ চালু রাখার দাবিতে হুমকি দেওয়া হলে সেটি ভিন্ন বিষয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, অন্যায় কোনো কিছুর জন্য যদি এটা করতে হয় এবং হুমকি দিতে হয়ে থাকে এটা খুব ভয়ঙ্কর ব্যাপার যে, অবৈধ লাইন চালু রাখতে হবে, নাহলে আলটিমেটাম দিচ্ছি, নাহলে বিদ্যুৎকেন্দ্রে হামলা করবো, এটা একটা ফৌজদারি অভিযোগ এবং এটার জন্য যদি হয়, রাষ্ট্র বা সরকার তার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে, সেটা যিনিই হোন না কেন।
সাংবাদিকদের আর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিরোধীদলের কাজ রাজনীতি করা। কোনো বিষয়ে বিরোধীদল অবস্থান না নিলে সরকার কখনো কখনো অন্যায় বা নিপীড়নমূলক হয়ে উঠতে পারে, এমন ঝুঁকি তৈরি হয়।
জাহেদ উর রহমান বলেন, আমার কাছে মনে হয়, সবকিছু নিয়েই রাজনীতি। আই রিপিট, সবকিছুই রাজনৈতিক বিষয়, সবকিছু নিয়েই রাজনীতি।
 

রিটেলেড নিউজ

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

আমাদের ডেস্ক : : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হামে মোট এক হাজার ৩৯৩ জ...বিস্তারিত


দুর্গোৎসব উপলক্ষে মনজুর আলমের উপহার

দুর্গোৎসব উপলক্ষে মনজুর আলমের উপহার

নিজস্ব প্রতিবেদক : আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নগরের উত্তর কাট্টলী ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝà§...বিস্তারিত


পুরোনো ঢাকেই পূজার আমেজ, ঐতিহ্য ধরে রাখার লড়াইয়ে কারিগররা

পুরোনো ঢাকেই পূজার আমেজ, ঐতিহ্য ধরে রাখার লড়াইয়ে কারিগররা

স্টাফ রিপোর্টার : : শারদীয় দুর্গাপূজা সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বাদ্যযন্ত্র মেরামতের কারিগররা। নগরের পাথরঘাটà¦...বিস্তারিত


সবাই সরকারপন্থী জাতীয়তাবাদী হলো কেমন করে?

সবাই সরকারপন্থী জাতীয়তাবাদী হলো কেমন করে?

আ.ন.ম. তাজওয়ার আলম : দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সবচেয়ে আলোচিত প্রশ্নগুলোর একটি - সবাই হঠাৎ সরকারপন্থী জাতীয়তাবাদà...বিস্তারিত


গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকতে পূজা উদযাপন পরিষদকে আহ্বান এসপি মাসুদের

গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকতে পূজা উদযাপন পরিষদকে আহ্বান এসপি মাসুদের

নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্যেà¦...বিস্তারিত


গহিরার ইলিশে ভরসা অনলাইন ক্রেতাদের, বাড়ছে ডিমের কদর

গহিরার ইলিশে ভরসা অনলাইন ক্রেতাদের, বাড়ছে ডিমের কদর

আনোয়ারা প্রতিনিধি : : চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গোপসাগরের গহিরা ও রায়পুর উপকূলের ইলিশ এখন আর শুধু স্থানীয় বাজারেই সীà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর